রসুনের আচার
#cookeverypart অনেক সময় ই মসলা করার জন্য ফ্রিজে রসুন হালকা ছিলে রেখে দেই।তাতে যখন প্রয়োজন মসলা করা যায়। কিন্তু অনেক সময় এই রসুন গুলঝএতো পুরোনো হয়ে যায়,যে এই বাসি রসুন দিয়ে মসলা করতে আর ইচ্ছা হয়না।কারণ এতে মসলা টা বাসি মনে হয়, এবং রান্না ভাল হয়না।তাই বলে কি রসুন গুলো ফেলে দিবো? তাই অনেক ভেবে দেখলাম এই রসুন দিয়ে কি করা যায়, তখনই মনে হলো রসুন এর আচার করলে খুব ভালো হয়।এতে রসুন টা বাসি বলে ফেলে দিতে হবেনা বা এটার আচার করার জন্য আরো অনেক বেশি লোভনীয় লাগবে। আর আমরা জানি রসুনের আচার শরীর এর জন্য খুবই উপকারী।হার্টের সমস্যা সমাধান থেকে শুরু করে বিভিন্ন বড় রোগের জন্য রসুনের আচার অনেক উপকারী।
খাবারটির গল্প
In many Bangladeshi households, this pickle is a clever way to repurpose garlic that has lost its freshness for daily cooking. It is often enjoyed as a side dish or a digestive aid, believed to support heart health and immunity.
উপকরণ
না পেলে যা দিয়ে চলবে
- সরিষার তেল: এক চিমটি সরিষা গুঁড়া মেশানো ক্যানোলা তেল
- পাঁচফোড়ন: জিরা, মৌরি, কালিজিরা, মেথি আর সরিষার মিশ্রণ
- তেঁতুল: বয়ামের তেঁতুলের পেস্ট
প্রণালী
প্রথমেই ২৫০ গ্ৰাম তেঁতুল ১কাপ পানি তেল ভিজিয়ে রাখবো কমপক্ষে ৩০ মিনিট।
এই ফাঁকে একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল গরম করে তাতে পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে ৫/৬ টা গোটা শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে নিবো একটু ফুটতে শুরু করলেই ভিতরের খোসা সহ ফ্রোজেন বাসি রসুন গুলো দিয়ে একটু নেড়ে সব মিশিয়ে ভেজে নিবো।
রসুন গুলো বেশি নরম ও হবেনা,শক্ত ও হবেনা।এবারে এর সাথে আদা বাটা,লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া,স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে নিবো। এবং ১ টে চামচ ভিনেগার ও সরিষা বাটা দিয়ে আবারো নেড়েচেড়ে নিবো। এবং ভিজিয়ে রাখা তেঁতুলের মাড় টা দিয়ে দিবো, ভিজিয়ে রাখা তেঁতুলের বিচি গুলো ফেলে দিয়ে বাকি সবটুকু দিয়ে দিবো, এবং পরিমাণ অনুযায়ী চিনি মিশিয়ে নিবো।অনবরত নেড়েচেড়ে নিবো।একটু ঘন হয়ে এলেই নামিয়ে নিবো।
যখন আচার রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটি একটি এয়ার টাইট বয়ামে ভরে রাখবো এবং ২/৩ দিন পরপর রোদে একটু রাখতে হবে।এই আচারের পর্যাপ্ত সরিষার তেল দিয়ে আচার প্রিযার্ভ করতে হবে।এতে করে আচারের ফাংগাস পরবেনা।আর এই আচার নরমাল রুম টেম্পারেচারে সংরক্ষণ করে রেখে খাওয়াই ভালো।কারণ ফ্রিজে রাখলে এই আচারের স্বাদ ও গুন নষ্ট হয়।
এই আচার ৩/৪ মাস পর্যন্ত সঠিক নিয়মে সংরক্ষণ করে রাখলে খাওয়া যাবে।তাই এখন থেকে বাসি রসুন অকেজো ভেবে ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের ও শরীরের জন্য ভীষণ উপকারী রসুনের আচার।
প্রশ্ন ও উত্তর
ফ্রোজেনের বদলে কি তাজা রসুন দেওয়া যাবে?
হ্যাঁ, তাজা রসুন দিতে পারেন, তবে রেসিপিটি মূলত একটু পুরোনো বা ফ্রিজে রাখা রসুন কাজে লাগানোর জন্য বানানো।
এটি ফ্রিজে রাখা উচিত নয় কেন?
ফ্রিজে রাখলে আচারের ধরন বদলে যেতে পারে আর মসলার গুণ ও স্বাদ কমে যায়।
রান্না করেছেন? রেটিং দিন
রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।




মন্তব্য (০)
লগ ইন করে মন্তব্য করুন।