Banglacious

আমের আচার দিয়ে কচুর ডাটা

আমের আচার দিয়ে কচুর ডাটা জন্য সহজ ও মজাদার রেসিপি।

প্রস্তুতি১৫ মিনিট
রান্না২৫ মিনিট
পরিবেশন৪
ঝাল
কঠিনতামাঝারি
অঞ্চলসারা বাংলাদেশ
↓ রেসিপিতে যান ♡ সেভ
Kochur Data diye Amer Achar (Taro Stems with Mango Pickle)

খাবারটির গল্প

In many Bangladeshi households, taro stems are a seasonal favorite, often prepared as a side dish during the monsoon or summer months. Using leftover mango pickle to flavor vegetables is a clever, traditional way to add depth and tanginess to simple home cooking.

উপকরণ

৪ জনের জন্য

না পেলে যা দিয়ে চলবে

  • আমের আচার: তেঁতুলের ক্বাথ বা লেবুর রস
  • কচুর ডাঁটা: সেলেরির ডাঁটা বা মোটা অ্যাসপারাগাস

প্রণালী

  1. প্রথমে কচুর ডাটা গুলো আশ ছাড়িয়ে কেটে নিতে হবে

  2. ধুয়ে নিতে হবে, তারপর এক চিমটি হলুদ আর দুইকাপ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

  3. সিদ্ধ হয়ে এলে,ঝাঁজরি তে ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে। সম্ভব হলে চামচের সাহায্যে পানি চেপে নিতে হবে।

  4. কড়াইতে তেল দিতে হবে,তেল একটু গরম হলে রসুন এবং পেঁয়াজ কুঁচি দিয়ে দিতে হবে।

  5. একটু পরে হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ জিরাগুঁড়া দিতে হবে। মসলা একটু নেড়ে দিয়ে কচুর ডাটা এবং কাঁচা মরিচ দিয়ে দিতে হবে। পরিমাণ মত লবণ এবং আচার দিয়ে দিতে হবে। একটু পর পর নেড়ে দিতে হবে। ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে। তারপর ধনিয়াপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। আমি একটু চিলি ফ্লেক্স ও দিয়েছি।

  6. টিপসঃ কোন পানি দেয়া যাবেনা। এগুলো যেহেতু সিদ্ধ করা তাই বেশিক্ষণ আর রান্না করতে হবে না। চাইলে আচারের পরিবর্তে অন্য কোনধরনের টক ব্যবহার করা যাবে। আচার দিলে সুন্দর একটা সুগন্ধি আসে,তাই আমি আচার ব্যবহার করি।

রাঁধুনির টিপস: Since the taro stems are pre-boiled, do not add any extra water during the frying stage; this keeps the dish from becoming mushy and ensures the pickle flavors cling to the stems.

এই খাবারের অন্য রেসিপি (১)

একেক বাড়িতে আমের আচার দিয়ে কচুর ডাটা একেকভাবে রান্না হয়। অন্য রেসিপিগুলোও চেষ্টা করে দেখুন।

প্রশ্ন ও উত্তর

কচুতে গলা চুলকানো কীভাবে আটকাব?

ডাঁটা ভালো করে খোসা ছাড়িয়ে হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করুন। এতে চুলকানির উপাদান নষ্ট হয়ে যায়।

অন্য কোনো আচার দেওয়া যাবে?

হ্যাঁ, লেবুর আচারের মতো যেকোনো টক আচার, এমনকি একটু ভিনেগারেও চলবে, তবে আমের আচারেই আসল সুগন্ধ আসে।

রান্না করেছেন? রেটিং দিন

রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।

মন্তব্য (০)

লগ ইন করে মন্তব্য করুন।