রসুনের আচার
#ML
খাবারটির গল্প
Garlic pickles are a staple in Bangladeshi households, often prepared to add a zesty kick to everyday lunches. Unlike many fermented pickles, this version is cooked quickly and is perfect for immediate enjoyment with warm rice or flatbreads.
উপকরণ
না পেলে যা দিয়ে চলবে
- সরিষার তেল: এক চিমটি সরিষা গুঁড়া মেশানো ক্যানোলা তেল
- তেঁতুলের ক্বাথ: লেবুর রস বা আপেল সিডার ভিনেগার
- পাঁচফোড়ন: জিরা, মৌরি, কালিজিরা, মেথি আর সরিষার মিশ্রণ
প্রণালী
গোটা মসলা শুকনো খোলায় ভেজে বেটে নিন। রসুনের খোসা ছাড়িয়ে নিন।
সরষে বাটা ও তেঁতুলের ক্বাথ প্রস্তুত করুন।
তেল ভালো করে গরম করে পাঁচ ফোড়ন ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে রসুনের কোয়া দিয়ে ভাজুন। এবার লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা-রসুন বাটা দিন।
এবার সরষে বাটা, তেঁতুলের ক্বাথ ও চিনি দিয়ে মেশান। কম আঁচে ভাজতে থাকুন। রসুন নরম হয়ে গেলে আঁচ বন্ধ করে ভাজা মসলা গুঁড়া দিয়ে মেশান।
ঠান্ডা হলে কাঁচের বয়ামে ভরে রাখুন। ভাতের পাতে ডালের সাথে, পরোটার সাথে তৎক্ষণাত পরিবেশন করতে পারবেন। এই আচার টি রোদে দেওয়ার প্রয়োজন নেই। বেশি দিন রেখে খেতে চাইলে ভিনিগার ব্যবহার করবেন।
প্রশ্ন ও উত্তর
এই আচার কি রোদে শুকাতে হবে?
না, এটি রান্না করা আচার, ঠান্ডা হলেই খাওয়া যায়।
সাধারণ রসুনের কোয়া দেওয়া যাবে?
হ্যাঁ, যেকোনো তাজা রসুনের কোয়াতেই দারুণ হবে, শুধু খোসা ছাড়িয়ে নেবেন।
রান্না করেছেন? রেটিং দিন
রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।




মন্তব্য (০)
লগ ইন করে মন্তব্য করুন।