Banglacious

পাতা বাটা বা ভর্তা

#WV "শীতের শাকসবজি" শীতের নতুন ফূলকপির পাতা ও কচি মূলোর শাক দিয়ে আজ অপূর্ব স্বাদের পাতা বাটা বা ভর্তা বেশ ঝাল ঝাল করে বানিয়ে গরম শুকনো ভাতের সাথে পরিবেশন করলাম। বেশ মুখরোচক হয়েছিল। ঘরে থাকা বা ফেলে দেওয়া এবং খুবই সামান্য উপকরণ দিয়ে বানানো এই রেসিপিটি।

প্রস্তুতি১৫ মিনিট
রান্না১৫ মিনিট
পরিবেশন১০
ঝাল
কঠিনতাসহজ
অঞ্চলসারা বাংলাদেশ

যে তালিকায় আছে: ঝটপট রান্না (৩০ মিনিটে)

↓ রেসিপিতে যান ♡ সেভ
Pata Bharta (Mashed Cauliflower and Radish Greens)

খাবারটির গল্প

In Bangladesh, nothing goes to waste, and the leaves of cauliflower and radish are prized for their unique flavor. This dish is a classic winter staple, often enjoyed by rural households to make the most of seasonal harvests.

উপকরণ

১০ জনের জন্য

না পেলে যা দিয়ে চলবে

  • সরিষার তেল: এক চিমটি সরিষা গুঁড়া মেশানো ক্যানোলা তেল
  • কালিজিরা: কালো তিল
  • মুলা শাক: কচি পালংশাক বা কেল

প্রণালী

  1. সবার আগে কপির পাতা ও মূলোর শাক বেছে নিয়ে একটু ছোট করে কেটে ধুয়ে রেখেছি। ধনিয়াপাতা গোঁড়া বাদ দিয়ে ধুয়ে নিয়ে সবকিছু পানি ঝরিয়ে নিয়েছি। বাকি সব হাতের কাছে জোগাড় করে নিয়েছি।

  2. এবার গ্যাস অন্ করে কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পানি দিয়ে কুচিয়ে ধুয়ে রাখা কপি পাতা ও মুলোর শাক দিয়ে খুন্তি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ৬/৭ মিঃ ফুটিয়ে নিয়েছি।

  3. ৬ মিঃ পর পানি ছেঁকে ঠান্ডা করে নিয়ে কপি পাতা মূলোর শাক রসুন কাঁচা মরিচ আর ধনিয়াপাতা একসঙ্গে গ্রাইন্ডার জারে নিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি।

  4. এবার আবার গ্যাস অন্ করে কড়াই বসিয়ে তেল দিয়ে কালোজিরে ফোড়ন দিয়ে ৩০ সেকেন্ড মতো নাড়াচাড়া করে সুগন্ধি ছাড়লে পাতা ও শাকের পেস্ট দিয়েছি।

  5. একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ আর চিনি দিয়ে ঢিমে আঁচে রান্না করেছি ততক্ষণ, যতক্ষণ না পাতা পেস্ট থেকে তেল না ছেড়েছে বা কড়াই এর গা ছেড়েছে।

  6. কড়াই এর গা ছেড়ে দিলে বা একদম শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি।

রাঁধুনির টিপস: For the best flavor, always use authentic mustard oil; it provides a pungent kick that defines Bangladeshi vegetable dishes. If you prefer a chunkier texture, skip the blender and mash the boiled greens by hand with a heavy spoon.

প্রশ্ন ও উত্তর

ব্লেন্ডারের বদলে কি ফুড প্রসেসর ব্যবহার করা যায়?

হ্যাঁ, তবে খেয়াল রাখবেন যেন বেশি ঘুরিয়ে তরল না হয়ে যায়। ঘন, মসৃণ বাটা হবে।

এটি কি ঝাল?

হতে পারে! ঝাল আসে কাঁচা মরিচ থেকে। কম ঝাল চাইলে মরিচ কমিয়ে দিন।

রান্না করেছেন? রেটিং দিন

রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।

মন্তব্য (০)

লগ ইন করে মন্তব্য করুন।