Banglacious

পটোলের ভর্তা

পটলের ভর্তা ( Potoler Bharta Recipe ) আপনারা অনেক কিছু দিয়েই আগে বানিয়েছেন তবে এই রেসিপিতে আপনারা দেখবেন পটল দিয়ে বানানো দুই রকমের ভর্তা। এর সাথে থাকবে অনেক টিপস এবং ট্রিকস সাথে আপনারা এই রেসিপিটা পারফেক্টলি বানিয়ে নিতে পারেন।

প্রস্তুতি১০ মিনিট
রান্না৪০ মিনিট
পরিবেশন৪
ঝাল
কঠিনতামাঝারি
অঞ্চলসারা বাংলাদেশ
নিরামিষহালাল

যে তালিকায় আছে: পহেলা বৈশাখের রান্না

↓ রেসিপিতে যান ♡ সেভ
Potoler Bharta (Two-Style Pointed Gourd Mash)

খাবারটির গল্প

Potoler Bharta is a classic Bengali comfort food often enjoyed during lunch with steamed rice. While most mashes use potatoes, using pointed gourd (potol) offers a unique, slightly sweet, and earthy profile that is highly prized in Bengali households.

উপকরণ

না পেলে যা দিয়ে চলবে

  • পটল: জুকিনি বা স্কোয়াশ
  • সরিষার তেল: এক চিমটি সরিষা গুঁড়া মেশানো ক্যানোলা তেল
  • কালিজিরা: কালো তিল

প্রণালী

  1. পটলের ভর্তা রান্নার পদ্ধতি ( How to Make Potoler Bharta Recipe )

  2. ১. পটলের ভর্তা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে দেড় কেজি পটল। পটল গুলি একটু মাঝারি মাপের নিয়ে নেবেন। এই পটল দিয়ে দুই রকমের পটলের ভর্তা ( Potoler Bharta Recipe ) বানানো হবে। সবার প্রথমে আপনাদের পটল গুলিকে ছাড়িয়ে নিতে হবে। একটা চাকুর পেছনের অংশটা দিয়ে আপনারা খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন অথবা পিলার দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। সামান্য খোসা থেকে গেলেও কোনো সমস্যা নেই। সবকটি পটল কি একইভাবে ছাড়িয়ে নিতে হবে। এখানে দুই রকম ভাবে পটলের ভর্তা বানিয়ে দেখানো হবে একটা পটল ভেজে এবং আরেকটা পটলকে ভাপিয়ে।

  3. ২. ভাপিয়ে পটলের ভর্তা ( Potoler Bharta Recipe ) করার জন্য পটলের ওপরের এবং নিচে অংশগুলিকে কেটে নিতে হবে এরপর দুইভাগ করে প্রত্যেকটাকে আরো দুই বা তিন টুকরো করে নিতে হবে। এখানে পটলের বীজ গুলি বের করে নেওয়ার কোনো দরকার নেই, বীজ সমেত রাখতে পারে। এরপর কেটে নেওয়া পটল গুলিকে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে।

  4. ৩. এরপর গ্যাসের ফ্লেম অন করে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পানি। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই ১ থেকে দেড় থাক পানি দিলেই হবে। এরপর ঢাকা দিয়ে পটল টাকে ভালো করে ভাপিয়ে নিতে হবে। এবং তারপরে পটলটাকে পেস্ট করে নিতে হবে। তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা দেওয়ার ফলে যে স্টিম তৈরি হবে তাতেই পটল গুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।

  5. ৪. অন্যদিকে যে পটল গুলিকে ভেজে পটলের ভর্তা ( Potoler Bharta Recipe ) করা হবে সেগুলি কেটে নিতে হবে। ওপরের এবং নিচের অংশটা বাদ দিয়ে লম্বালম্বি করে চার টুকরো করে নিতে হবে। এভাবে কেটে নিলে পটল গুলি ভাজার পরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর পটল গুলি কে ম্যারিনেট করার জন্য একটা পাত্রে তুলে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য হলুদ এবং লবণ। এরপর পটল গুলিকে ভালো করে হলুদ ও নুনের সাথে মিশিয়ে নিতে হবে।

  6. ৫. এরপর পটল গুলিকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিতে হবে ৫০ মিলি সরষের তেল। এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ সব পটল গুলিকে একবারে ভাজা হবে না। দুই থেকে তিন বাড়ে ভেজে নিতে হবে। এরপর তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে পটল গুলি। একসাথে অনেক বেশি পটল আপনারা দিয়ে দেবেন না তাহলে কিন্তু পটল গুলি ভালোভাবে ভাজা হবে না। যেহেতু পটল গুলি পাতলা করে কাটা তাই এগুলি ভাজতে আপনাদের খুবই কম সময় লাগবে। ১ থেকে দেড় মিনিট পরেই দেখবেন পটল গুলি একটু লালচে হয়ে যাবে। মোটামুটি ৩ থেকে ৪ মিনিটের মধ্যেই পটল গুলি ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আপনারা এগুলিকে তুলে নেবেন এবং বাকি পটল গুলি কেউ এই একইভাবে ভেজে নেবেন।

  7. ৬. অন্যদিকে পটল গুলি ভালো করে ভাপানো হয়ে গেলে একটা ঝাঁজরি দিয়ে পটল গুলিকে ভালো করে জলটা ছেঁকে তুলে নিতে হবে। এরপর পটল গুলি ঠান্ডা হয়ে গেলে, পানি ছাড়াই এগুলিকে ভালো করে পেস্ট করে নিতে হবে।

  8. ৭. অন্যদিকে পটল গুলি ভাজা হয়ে গেলে এই একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে ২টি কাশ্মীরি শুকনো মরিচ এবং ১০ থেকে ১২ কোয়া রসুন। এই সময় গ্যাসের ফ্লেম মাঝারি থেকে একটু কম রাখতে হবে তাহলে রসুন গুলোই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং তেলের মধ্যে এর ফ্লেভারটাও ভালোভাবে চলে আসবে। এরপর রসুন ও লঙ্কাগুলি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলিকে তুলে ভেজে রাখা পটলের মধ্যে নিয়ে নিতে হবে। এরপর কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য।

  9. ৮. অন্যদিকে ভাপিয়ে নেওয়া পটলের ভর্তা ( Potoler Bharta Recipe ) বানানোর জন্য আপনাদের সামান্য তেলের মধ্যে দিয়ে দিতে হবে ২টি শুকনো মরিচ এবং দেড় চা চামচ কালোজিরা। এখানে পটল ভাজা তেলের মধ্যে এই মরিচ ও কালোজিরা দেওয়া হয়েছে, আপনারা যদি শুধু এক রকমেরই ভর্তা বানান সে ক্ষেত্রে ফ্রেশ তেলের মধ্যেই এটা দিয়ে দেবেন। এরপর স্বাদ টা আরো ভালো করার জন্য দিয়ে দিতে হবে ২ চা চামচ রসুন কুচি। এরপর এই সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  10. ৯. রসুনটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে এবং সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঝালের জন্য কিছু কুচানো কাঁচা মরিচ এবং কয়েকটা চেড়া কাঁচা মরিচ। এছাড়া দিয়ে দিতে হবে পাতলা করে কাটা পেঁয়াজ দেড় থেকে ২টি। এরপর গ্যাসের ফ্লেম মাঝারি রেখে আপনাদের পেঁয়াজ গুলিকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ গুলি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আর কোনো মসলা দেবার প্রয়োজন নেই।

  11. ১০. এরপর দিয়ে দিতে হবে পেস্ট করে নেওয়া পটল। এরপর দিয়ে দিতে হবে সামান্য বিট লবণ এবং স্বাদমতো সাধারণ লবণ। এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই ভালো করে সবকিছু মিশিয়ে নিলেই হবে।

  12. ১১. এরপর পটল টাকে আপনাদের ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না এর ভেতরে জলটা একদম শুকিয়ে আসছে। এই সময় গ্যাসের ফ্লেম টা একটু হাই করে দেবেন তাহলে আপনাদের এটা করে নিতে কম সময় লাগবে। প্রথমে যখন পটলের মধ্যে একটু পানি থাকবে তখন একটু তেলটা ছিটকাবে কিন্তু আস্তে আস্তে পানি টা শুকিয়ে এলে, তেলটা কিন্তু আর ছিটকাবে না। আস্তে আস্তে দেখবেন পটলের পেস্ট অনেকটা ঘন হয়ে আসবে এবং কড়াইয়ের গা থেকেও ছেড়ে দিতে থাকবে। এই সময় বুঝতে হবে এটা অনেকটাই তৈরি হয়েছে। পটলটাকে ভালোভাবে রান্না করে নিতে সময় লাগবে ১০ থেকে ১২ মিনিট। সবশেষের উপর থেকে দিয়ে দিতে হবে সামান্য কাঁচা সর্ষের তেল। তাহলেই আপনাদের পটলের ভর্তা একদম তৈরি।

  13. ১২. অন্যদিকে ভেজে রাখা পটল গুলির ভর্তা পটলের ভর্তা ( Potoler Bharta Recipe ) বানানোর জন্য। সবার প্রথমে আপনাদের নিয়ে নিতে হবে ভেজে রাখা শুকনো মরিচ এবং রসুন। এরপর একটু লবণ দিয়ে শুকনো মরিচ টাকে ভালো করে ভেঙে গুরো করে নিতে হবে। তার সাথে রসুন গুলিকেও একটু মেখে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে কিছু কাঁচা মরিচ চেরা, ২টি পাতলা করে কাটা পেঁয়াজ, ২ থেকে ৩ চা চামচ কাঁচা সর্ষের তেল এবং সামান্য বিটনুন। এরপর ভালো করে সবকিছু মেখে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল গুলি। পটল গুলিকে আগে ভালো করে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। পটল গুলি ভালো করে ভাজা হলে এটা খুব সহজেই আপনারা ম্যাশ করে দিতে পারবেন। এরপর পেঁয়াজের সাথে ভালো করে পটল গুলিকে মেখে নিতে হবে। আর সবশেষে দিয়ে দিতে হবে ১/২ চামচ লেবুর রস এবং ধনিয়াপাতা কুচি। আরেকবার মেখে নিলেই আপনাদের পটলের এই ভর্তাটাও কিন্তু একদম তৈরি।

  14. গরম ভাতে পটলের এই ভর্তাটা ( Potoler Bharta Recipe ) খেতে কিন্তু দারুন লাগে।

  15. অতনুর রান্নাঘর। পটোলের ভর্তা দুই রকম পদ্ধতিতে শিখেনিন | Potol Vorta Recipe in bangla | Atanur Rannaghar

রাঁধুনির টিপস: For the most authentic pungent aroma, always finish your bharta with a teaspoon of raw, uncooked mustard oil right before serving.

প্রশ্ন ও উত্তর

এটি কি ভেগান করা যায়?

হ্যাঁ, এই রেসিপিতে দুধ বা প্রাণিজ কিছু নেই, তাই এটি এমনিতেই ভেগান।

ভর্তা বেশি পানি পানি হয়ে গেছে কেন?

ভাপানো ধরনের ভর্তা বেশি আঁচে রাঁধুন, যতক্ষণ না পানি শুকিয়ে মিশ্রণ ঘন হয়ে প্যানের গা ছেড়ে দেয়।

রান্না করেছেন? রেটিং দিন

রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।

মন্তব্য (০)

লগ ইন করে মন্তব্য করুন।