নিরামিষ আলুর তরকারি ও আলু পুরি
জলখাবার বা রাতের ডিনারে যদি এমন গরম আলু পুরি আর এরকম চটপটে একটা আলুর তরকারি ( Niramish Aloo Tarkari ) হয় তাহলে আর কিছুই লাগেনা। এই দুটো রেসিপি বানানো কতটা সহজ সেটাই আজকে আমি এই বলবো। খুব কম সময়ে করে নিতে পারবেন গরম গরম আলু পুরি ও আলুর তরকারি।
খাবারটির গল্প
This vegetarian feast is a staple in Bengali households, often served during religious festivals or special vegetarian days. It is a beloved breakfast or dinner option that brings a sense of home to any table.
উপকরণ
না পেলে যা দিয়ে চলবে
- জোয়ান: ক্যারাওয়ে বীজ
- আমচুর: লেবুর রস
- বেসন: ছোলার আটা
প্রণালী
১. আলুর তরকারি বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে ১ কেজি সিদ্ধ আলু। এর মধ্যে থেকে দুটো আলু নিয়ে একটু গ্রেট করে নিতে হবে, আলু পুরি বানানোর জন্য। গ্রেটারের বড় দিকটা দিয়ে গ্রেট করে নিলে ভালো হয়। এর মধ্যে দিয়ে দিতে হবে ৫০০ গ্রাম ময়দা। আপনারা চাইলে আটা দিয়ে দিতে পারেন তবে ময়দা দিলে এর স্বাদটা বেশি ভালো হয়। এরপর দিয়ে দিতে হবে ১/২ চা চামচ চিনি, ১/২ চা চামচ চিলি ফ্লেক্স ( শুকনো মরিচ গুলির একটু কুছিয়ে নিলেই হবে ), স্বাদমতো লবণ, খুব সামান্য হলুদ রংয়ের জন্য, ১/২ চা চামচ আজোয়াইন ( এটা দেওয়ার আগে অবশ্যই হাতে একটু ঘষে নেবেন তাতে এর ফ্লেভারটা আরো ভালো হয় ), আর সবশেষে দিয়ে দিতে হবে ২ চা চামচ সুজি যাতে লুচিটা একটু ক্রিসপি হয়।
২. এবার কোনরকম পানি না দিয়ে হাত দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। প্রথমে অনেক বেশি পানি দেবেন না কারণ আলুর মধ্যে অনেকটাই পানি থাকে। বেশি পানি দিয়ে দিলে এটা নরম হয়ে যেতে পারে। আস্তে আস্তে আপনারা মেখে নেবেন এবং পাঁচ থেকে সাত মিনিট পরে দেখবেন এটা অনেকটাই নরম হয়ে যাবে। এটা মাখা হয়ে গেলে ওপর একটু তেল মাখিয়ে নেবেন এরপর একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবে যাতে ওপরের অংশটা শক্ত না হয়ে যায়।
৩. আলুর তরকারির ভাজা মসলা ( Niramish Aloo Tarkari Vaja Mashala ) – এরপর একটা ননস্টিক এর প্যানে দিয়ে দিতে হবে ১ চা চামচ গোটা মৌরি, ১/২ চা চামচ গোটা ধনে, ১/২ চা চামচ গোটা গোলমরিচ এবং ২টি শুকনো মরিচ। এই সবকিছুকে হালকা ফ্লেমে একটু ভেজে নিতে হবে। একটু হালকা ধোঁয়া ওঠা শুরু হলেই এটাকে তুলে নেবেন এবং ঠান্ডা করে একটু গুঁড়া করে নেবেন।
৪. এবার আলুর তরকারির ( Niramish Aloo Tarkari ) গ্রেভি বানানোর জন্য কেটে নিতে হবে ৩টি মাঝারি মাপের টমেটো। একটু বড় বড় করে কেটে নিলেই হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে ৪ থেকে ৫ টুকরো আদা, ৮ থেকে ১০ কাঁচা মরিচ। সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে।
৫. এবার একটা কড়াইয়ে নিয়ে নিতে হবে ৩০ মিনিট সাদা তেল। এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ ঘি। তেল ও ঘি একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২টি তেজপাতা, ৫ থেকে ৬টি লবঙ্গ, ৫টি এলাচ, ১ চা চামচ গোটা জিরে। এরপর দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা ভাজা মসলা। একদম কম ফ্লেমে এই মসলা গুলোকে ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন মসলাগুলো যাতে পুড়ে না যায়। এবার রংয়ের জন্য দিয়ে দিতে হবে ১ চা চামচ হলুদ গুঁড়া এবং ১ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। একবার ভালো করে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে সামান্য একটু পানি যাতে মসলাগুলি পুড়ে না যায়। এবার গ্যাসের ফ্লেম টা কে হাই করে একটু পানি টাকে কমিয়ে দিতে হবে। জলটা কমার সঙ্গে সঙ্গে মসলাটাও ভালোভাবে রান্না হয়ে যাবে এবং তেলটাও আস্তে আস্তে ছেড়ে দেবে।
৬. এই সময় মসলার মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ হিং এবং ১ চা চামচ বেসন। আবার একবার গ্যাসের ফ্লেম টাকে কমিয়ে এসব কিছুকে মিশিয়ে নিতে হবে। বেসনটা ভালোভাবে রান্না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা টমেটো এবং আদার পেস্ট। টমেটোটা ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই সময় অবশ্যই দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। এরপর ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। এই মসলাটা করার সময় তেল ছিটকায় তাই অবশ্যই এটা ঢাকনা দিয়ে করে নেবেন। ৪ থেকে ৫ মিনিট মতো সময় লাগবে এই টমেটো টাকে ভালো করে রান্না হতে।
৭. এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে নিতে হবে তা না হলে টমেটোটা নিচে লেগে যাওয়া সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দিতে হবে ১ চা চামচ কসুরি মেথি গুঁড়া ( আপনারা চাইলে গোটা পাতাও দিয়ে দিতে পারেন ), এবং সামান্য আমচুর পাউডার ( এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিয়ে দিলে গ্রেভিটা আরো একটু চটপটে হয় )। এরপর একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। এবার আরো ১ থেকে দেড় মিনিট রান্না করলেই দেখবেন তেলটা ভালোভাবে ছেড়ে দেবে।
৮. এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি। এরপর ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম টা হাই করে গ্রেভি টাকে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা ফুটতে শুরু করলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু গুলি হাতে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবেন আলাদা করে কেটে নেওয়ার প্রয়োজন নেই। আরো একবার ভালো করে মেশিয়ে নিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। আস্তে আস্তে গ্রেভিটা ঘন হতে থাকবে, তবে আপনারা গ্রেভি টাকে খুব বেশি ঘন করবেন না একটু পাতলা থাকতে থাকতে আপনাদের নামিয়ে নিতে হবে কারণ আলুর তরকারি ( Niramish Aloo Tarkari ) ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা কিন্তু আরো ঘন হয়ে আসে। সবশেষে উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য ধনিয়াপাতা কুচি। তাহলেই আমাদের তৈরি হয়ে গেল আলুর তরকারি।
৯. আগে থেকে বানিয়ে রাখা ময়দার ডোটা কিছুক্ষণ রাখার পর অনেকটাই নরম হয়ে আসবে। এই সময় এটাকে লম্বা করে রোল করে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। সব কটা লেচি কাটা হয়ে গেলে একে একে এগুলিকে বেলে নিতে হবে। তবে লুচি গুলি বেলার আগে লেচি গুলিকে ৫ থেকে ১০ মিনিট রেস্টে রেখে দিতে হবে। লেচি গুলি বেলার সময় আপনারা একটু তেল লাগিয়ে নিতে পারেন। এবার একটা কড়ায় নিয়ে নিতে হবে সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে লুচি গুলি একে একে এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তাহলে আমাদের আলু পুরিও ( Aloo Puri Recipe ) একদম তৈরি।
পানি খাবারে এরকম আলু পুরি ( Aloo Puri Recipe ) সাথে নিরামিষ আলুর তরকারি ( Niramish Aloo Tarkari ) পেলে আশা করি আর কিছুই লাগবে না।
অতনুর রান্নাঘর। Atanur Rannaghar | বিশেষ আলুর তরকারি ও আলু পুরি | নিরামিষ ডিনার রেসিপি | Niramish torkari Recipe & Aloo Puri Recipe )
প্রশ্ন ও উত্তর
খামির কি আগে থেকে বানিয়ে রাখা যায়?
হ্যাঁ, তবে ওপরে শক্ত আস্তর না পড়ে সেজন্য ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন।
হিং না পেলে কী করব?
হিং আলাদা একটা সুগন্ধ দেয়। না পেলে বাদ দিতে পারেন, তবে স্বাদ একটু বদলে যাবে।
রান্না করেছেন? রেটিং দিন
রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।




মন্তব্য (০)
লগ ইন করে মন্তব্য করুন।