লাবড়া
#FFW #week1 #বসন্ত পঞ্চমী আমি লাবড়া রেসিপি বেছে নিয়েছি।
খাবারটির গল্প
Labra is a classic vegetable dish often served during festive occasions and religious celebrations in Bangladesh. It is most traditionally paired with Khichuri (lentil and rice porridge) during festivals like Basanta Panchami.
উপকরণ
না পেলে যা দিয়ে চলবে
- সরিষার তেল: এক চিমটি সরিষা গুঁড়া মেশানো সয়াবিন তেল
- ওল: মিষ্টি আলু বা সাধারণ ইয়াম
- পুঁইশাক: সাধারণ পালংশাক বা সুইস চার্ড
- বড়ি: ভাজা টোফুর টুকরা বা আরও কিছু ভাজা ছোলা
প্রণালী
প্রথমে সব সবজি গুলো একটু বড় বড় করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিতে হবে।
এবার কড়াইয়ে তেল দিয়ে বুড়ি গুলো ভেজে তুলে রাখতে হবে। সবজি গুলো এক এক করে ভেজে তুলে রাখতে হবে।
এবার করায় আরো একটু তেল দিয়ে তেজপাতা শুকনো মরিচ পাঁচ ফোড়ন দিতে হবে।সুন্দর গন্ধ বের হলে আদাবাটা একটু লবণ হলুদ জিরা গুঁড়া দিয়ে কষাতে হবে।
এবার ভেজে রাখা সবজি গুলো দিয়ে মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুঁইশাক ও থোর দিয়ে দিতে হবে।স্বাদমতো লবণ,কাশ্মীরি মরিচের গুঁড়া, কাঁচা মরিচ বাটা, ও প্রয়োজনে সামান্য হলুদ দিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
ঢাকা দিয়ে রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে ভালোভাবে নেড়ে দিতে হবে।
এবার বড়ি গুলো দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর পানি বের হয়ে আসবে এবং ওই পানিতে রান্নাটা হয়ে যাবে।
নামানোর আগে ভাজা মসলা গুঁড়া ও অল্প চিনি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে গ্যাস বন্ধ করে দিতে হবে।
তৈরি হয়ে গেল সুস্বাদু লাবরা, যা খিচুড়ির সাথে খুব সুন্দর খেতে লাগে।
এই খাবারের অন্য রেসিপি (১)
একেক বাড়িতে লাবড়া একেকভাবে রান্না হয়। অন্য রেসিপিগুলোও চেষ্টা করে দেখুন।
প্রশ্ন ও উত্তর
এটি কি ভেগান করা যায়?
হ্যাঁ! ঘির বদলে উদ্ভিজ্জ তেল দিন আর বড়িতে দুধজাত কিছু নেই তা নিশ্চিত করুন, তাহলেই এটি ভেগান।
পাঁচফোড়ন কী?
মেথি, কালিজিরা, জিরা, কালো সরিষা আর মৌরি মিলিয়ে তৈরি বাঙালির ঐতিহ্যবাহী পাঁচ মসলার মিশ্রণ।
রান্না করেছেন? রেটিং দিন
রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।





মন্তব্য (০)
লগ ইন করে মন্তব্য করুন।