Banglacious

মাটন রেজালা

#GA4 #week13 এবারে আমি বেছে নিয়েছি মাখনা শব্দটি।

প্রস্তুতি২০ মিনিট
রান্না১ ঘণ্টা
পরিবেশন৪
ঝাল
কঠিনতাকঠিন
অঞ্চলসারা বাংলাদেশ
হালাল

যে তালিকায় আছে: ঈদের রান্না · বিয়েবাড়ির খাবার

↓ রেসিপিতে যান ♡ সেভ
Mutton Rezala (Royal Mutton in White Gravy)

খাবারটির গল্প

Rezala is a classic Mughlai-inspired dish widely enjoyed during festive occasions and weddings in Bangladesh. Its sophisticated use of yogurt, nuts, and floral essences sets it apart from the typical spicy red curries.

উপকরণ

৪ জনের জন্য

না পেলে যা দিয়ে চলবে

  • মাখনা: আরও একটু কাজু বাদাম বাটা
  • কেওড়া পানি: খুব সামান্য এক ফোঁটা জুঁই ফুলের এসেন্স
  • মিঠা আতর: না পেলে বাদ দিন

প্রণালী

  1. মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে টক দই,পিয়াঁজ,আদা,রসুন, কাঁচা মরিচ বাটা,লবণ,1চামচ সাদা তেল দিয়ে সারারাত ম্যারিনেট করে রাখতে হবে।

  2. প্যানে পানি দিয়ে পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার ঠাণ্ডা হলে ওই পানি দিয়ে বেটে নিতে হবে।

  3. বাদাম ও পোস্ত মিক্সিতে পেস্ট করে নিতে হবে

  4. দুটি শুকনো মরিচ, জাইফল, জয়িত্রী, দারুচিনি, ছোট এলাচ, সাদা মরিচ,গোটা ধনে শুকনো খোলায় নেড়ে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে।

  5. এবার মাখানা ড্রাই রোস্ট করে তুলে নিতে হবে।

  6. কড়াইয়ে সাদা তেল ও ঘি গরম করে বাকি শুকনো মরিচ গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা দিয়ে সামান্য নাড়তে হবে। ম্যারিনেট করা মাংস দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করতে হবে 15 মিনিট।

  7. ঢাকনা খুলে কাজুবাদাম পোস্ত বাটা দিয়ে নাড়াতে হবে। এবার ওই ভাজা মসলা অর্ধেক দিয়ে নাড়াচাড়া করে প্রেসারে তিনটি সিটি দিতে হবে অথবা কড়াইতে রেখেও মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে ঢাকা দিয়ে কম আচে।

  8. প্রেসার বেরিয়ে গেলে ঢাকা খুলে আবার ওই কড়াইয়ে দিয়ে ফুটে উঠলে মাখনা মাখনা দিতে হবে ও ভাল করে মিশিয়ে নিতে হবে।

  9. এবার বাকি ভাজা মসলা মিশিয়ে কেওড়া পানি গোলাপ পানি ও মিঠা আতর দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। এভাবে আরো 10 মিনিট রেখে দিতে হবে।

  10. তৈরি হয়ে গেল মাটন রেজালা। পরিবেশন করুন নান, পরোটা, তন্দুরি রুটি, রুমালি রুটি সাথে।

রাঁধুনির টিপস: For a truly professional finish, ensure your makhana is dry-roasted until crunchy before grinding; this prevents the gravy from becoming watery and adds a rich, creamy texture.

এই খাবারের অন্য রেসিপি (১)

একেক বাড়িতে মাটন রেজালা একেকভাবে রান্না হয়। অন্য রেসিপিগুলোও চেষ্টা করে দেখুন।

প্রশ্ন ও উত্তর

খাসির বদলে কি মুরগি দেওয়া যাবে?

হ্যাঁ, দিতে পারেন, তবে রান্নার সময় অনেকটা কমিয়ে দেবেন, কারণ মুরগি খাসির চেয়ে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়।

সাদা গোলমরিচ না পেলে কী করব?

সাধারণ কালো গোলমরিচ দিতে পারেন, তবে রেজালার আসল হালকা রং থাকবে না, ঝোল একটু গাঢ় হয়ে যাবে।

রান্না করেছেন? রেটিং দিন

রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।

মন্তব্য (০)

লগ ইন করে মন্তব্য করুন।