মেজবানি গরুর মাংস
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রেসিপি টি আজ সেয়ার করবো। অসাধারণ স্বাদের এই রান্না,যুগ যুগ ধরে চট্টগ্ৰাম জেলার ঐতিহ্য বহন করে আসছে। এই খাবার সবাই খুব পছন্দ করে,চালের রুটি,পরোটা বা সাদা ভাত দিয়েই এটি বেশি খাওয়া হয়।
যে তালিকায় আছে: ঈদের রান্না · চট্টগ্রামের রান্না
খাবারটির গল্প
Mezbani is a traditional grand feast hosted in the Chattogram region of Bangladesh. It is a cultural hallmark where large quantities of this specific spiced beef are prepared to feed entire communities during celebrations.
উপকরণ
না পেলে যা দিয়ে চলবে
- রাঁধুনি: সেলেরি বীজ
- শাহী জিরা: জিরা
- সরিষার তেল: সামান্য সরিষা গুঁড়া মেশানো সয়াবিন তেল
প্রণালী
প্রথমে মেজবানি গরুর মাংসের জন্য বিশেষ মসলা তৈরি করে নিবো, সেজন্য উপরে উল্লেখ করা পরিমাণ অনুযায়ী কাঁচা ধনিয়া,জিরা,শাহী জিরা, রাঁধুনি,মেথি,কালো গোল মরিচ, লবঙ্গ, সবুজ ও কালো এলাচ, দারুচিনি, তেজপাতা, শুকনো মরিচ,জায়ফল, জয়ত্রী সব একসাথে একটি তাওয়ায় হালকা টেলে নিবো।খেয়াল রাখবো যাতে পুরে না যায়। এবারে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিবো।
এবারে দেয় কেজি গরুর মাংস হাড় চর্বি কলিজা সহ এক সাথে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিবো।এই মেজবানি মাংস রান্না করতে অবশ্যই মাংসের সাথে হাড় চর্বি কলিজা লাগবেই।
এবারে মাংস ম্যারিনেট করে নিবো, সেজন্য মাংসের সাথে সব রকমের বাটা ও গুঁড়া মসলা,স্বাদ মতো লবণ মাখিয়ে নিবো, এবং বিশেষ যে মসলা বানিয়েছিলাম সেটার অর্ধেক টা দিয়ে মাংস ম্যারিনেট করবো,বাকি অর্ধেক মসলা রান্নার সময় ব্যবহার করবো।মাংস ম্যারিনেট করে অন্তত ২ ঘন্টা রেখে দিবো।
২ঘন্টা পর ম্যারিনেট করা মাংস আবারো হাত দিয়ে ভালো করে মেখে নিবো। এবং একটি হাঁড়িতে পরিমাণ মতো সরিষার তেল গরম করে তাতে ১কাপ পেঁয়াজ ভালো করে ভেজে নিবো এবং পেঁয়াজে একটু ক্রিস্পি ভাব চলে আসলেই ম্যারিনেট করা মাংস টা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিবো এবং গোটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিবো,গোটা কালো এলাচ ও স্টার মসলা দিয়ে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে মাংস কষিয়ে নিবো।কষানো মাংস থেকে যে পানি উঠবে তাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে।
এবারে মাংস সিদ্ধ হয়ে এলে বাকি অর্ধেক বিশেষ মেজবানি মসলা টা দিয়ে দিবো, এবং সাথে গোটা শুকনো মরিচ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করবো আরো কিছুক্ষণ। মাংস বেশি ড্রাই হয়ে গেলে প্রয়োজনে পানি দিবো পরিমাণ মতো।
মাংস নরম তুলতুলে হয়ে উপরে তেল উঠে আসলেই কাঁচা মরিচ ফালি ছড়িয়ে নামিয়ে নিবো।
সবশেষে গরম ভাত,চালের রুটি বা পরোটার সাথে পরিবেশন করবো অসাধারণ স্বাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস। ধন্যবাদ।
প্রশ্ন ও উত্তর
হাড়সহ মাংসের বদলে কি হাড় ছাড়া গরুর মাংস দেওয়া যাবে?
দেওয়া যায়, তবে এই আঞ্চলিক রান্নার বৈশিষ্ট্য হাড় আর চর্বি থেকে আসা গাঢ় স্বাদ, সেটা পাবেন না।
রাঁধুনি কী?
রাঁধুনি এক ধরনের বুনো সেলেরির বীজ। বাঙালি রান্নায় এটি আলাদা একটা মাটির মতো সুগন্ধ দেয়।
রান্না করেছেন? রেটিং দিন
রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।




মন্তব্য (০)
লগ ইন করে মন্তব্য করুন।