Banglacious

নিরামিষ মোচার ঘন্ট

#BBR নিরামিষ মোচার ঘন্ট অত্যন্ত সুস্বাদু। সিদ্ধ ছোলা নারকেল ও ছোলার ডালের বড়া দিয়ে মোচার এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন।

প্রস্তুতি৩০ মিনিট
রান্না৪০ মিনিট
পরিবেশন৫
ঝাল
কঠিনতামাঝারি
অঞ্চলসারা বাংলাদেশ
↓ রেসিপিতে যান ♡ সেভ
Mochar Ghonto (Banana Blossom Curry with Lentil Fritters)

খাবারটির গল্প

Mochar Ghonto is a classic vegetarian staple in Bengali households, often prepared during religious festivals or strictly vegetarian days. It showcases the incredible versatility of the banana plant, turning the blossom into a gourmet experience.

উপকরণ

৫ জনের জন্য

না পেলে যা দিয়ে চলবে

  • ছোলার ডাল: হলুদ মটর ডাল
  • কলার মোচা: আর্টিচোক হার্ট (দেখতে একই রকম, তবে স্বাদ আলাদা)
  • ঘি: নারকেল তেল (ভেগান সংস্করণের জন্য)

প্রণালী

  1. মোচার ফুল ছাড়িয়ে কুচি করে কেটে লবণ হলুদ গুঁড়া দিয়ে ভিজিয়ে রাখুন এবং নারকেল কুচি করে কেটে নিন

  2. ছোলার ডাল ভিজিয়ে রাখুন এবং লবণ, আদা কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে ভালো করে বেটে বড়া ভেজে তুলে রাখুন এবং ছোলা ভিজিয়ে সিদ্ধ করে নিন

  3. তেল গরম করে তাতে নারকেল কুচি ভেজে নিন। জিরা, তেজপাতা, গোটা গরম মসলা ও শুকনো মরিচ দিয়ে দিন এবং আলু দিয়ে দিন ভাল করে ভাজুন লবণ হলুদ দিয়ে।

  4. এবারে আদা বাটা ও টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজুন। ছোলা সেদ্ধ দিন। লবণ হলুদ ও লাল মরিচের গুঁড়া দিয়ে।একে একে ধনে জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে মোচা সিদ্ধ করে দিয়ে দিন

  5. ভাল করে সব সিদ্ধ হয়ে গেলে নারকেল কোরা, বড়া দিয়ে মিশিয়ে নিন, লবণ মিষ্টি গরম মসলা গুঁড়া ও ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিন

রাঁধুনির টিপস: To clean banana blossoms properly, remove the tough outer purple layers and the hard core until you reach the soft, pale yellow petals inside.

এই খাবারের অন্য রেসিপি (১)

একেক বাড়িতে নিরামিষ মোচার ঘন্ট একেকভাবে রান্না হয়। অন্য রেসিপিগুলোও চেষ্টা করে দেখুন।

প্রশ্ন ও উত্তর

মোচা কালো হয়ে যাওয়া কীভাবে আটকাব?

কাটার সাথে সাথে মোচা লবণ আর এক চিমটি হলুদ মেশানো পানিতে ভিজিয়ে রাখুন।

এটি কি ভেগান করা যায়?

হ্যাঁ, ঘির বদলে নারকেল তেল বা যেকোনো সাধারণ উদ্ভিজ্জ তেল দিন।

রান্না করেছেন? রেটিং দিন

রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।

মন্তব্য (০)

লগ ইন করে মন্তব্য করুন।