Banglacious

মোচার ঘন্ট

#FF1 পূজোয় খাওয়া দাওয়া রেসিপি চ্যালেন্জে আমি বানিয়েছি নিরামিষ মোচার ঘন্ট

প্রস্তুতি২০ মিনিট
রান্না২৫ মিনিট
পরিবেশন৪
ঝাল
কঠিনতামাঝারি
অঞ্চলসারা বাংলাদেশ
↓ রেসিপিতে যান ♡ সেভ
Mochar Ghonto (Spiced Banana Blossom Stir-fry)

খাবারটির গল্প

Mochar Ghonto is a classic vegetarian staple in Bengali households, often prepared during religious festivals or special vegetarian days. It showcases the incredible versatility of the banana plant, turning the blossom into a hearty meal.

উপকরণ

৪ জনের জন্য

না পেলে যা দিয়ে চলবে

  • কলার মোচা: আর্টিচোক হার্ট
  • বড়ি: পাঁপড়
  • ঘি: লবণ ছাড়া মাখন

প্রণালী

  1. প্রথমে মোচা থেকে ফুল গুলো ছাড়িয়ে নিয়ে, ভেতরের শিষ বার করে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রাখুন

  2. এরপরে একটু হলুদ গুঁড়া ও পানি মিশিয়ে প্রেস্টিজ কুকারে সেদ্ধ করে, ঠান্ডা হলে পানি ঝরিয়ে সেদ্ধ মোচা হাত দিয়ে চটকে রাখুন

  3. আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রাখুন

  4. এবারে একটি নন স্টিক কড়া গ্যাসে বসিয়ে তাতে তেল দিয়ে তাতে বড়ি গুলো দিয়ে ভেজে তুলে রাখুন এবং এবারে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে কাটা আলুর টুকরো গুলো দিয়ে একটু ভেজে নিন

  5. এবারে আদা বাটা, জিরে গুঁড়া, বাকি হলুদ গুঁড়া, লবণ এবং চিনি দিয়ে ভালো ভাবে মিশিয়ে সেদ্ধ মোচা দিয়ে ভালো ভাবে মিশিয়ে নাড়িয়ে নিন

  6. এবারে কাঁচালংকার টুকরো গুলো দিয়ে ভালো ভাবে মিশিয়ে নাড়িয়ে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিন

  7. কিছুক্ষন পরে ঢাকা খুলে যখন দেখবেন মাখা মাখা হয়ে গেছে তখন ভাজা বড়ি গুলো ভেঙ্গে ছড়িয়ে তারপরে মিশিয়ে দিয়ে, ঘি ছড়িয়ে নাবিয়ে গরম গরম পরিবেশন করুন মোচার ঘন্ট

রাঁধুনির টিপস: When cleaning banana blossoms, keep them in water with a little lemon juice or tamarind to prevent them from turning black due to oxidation.

এই খাবারের অন্য রেসিপি (১)

একেক বাড়িতে মোচার ঘন্ট একেকভাবে রান্না হয়। অন্য রেসিপিগুলোও চেষ্টা করে দেখুন।

প্রশ্ন ও উত্তর

মোচা ঠিকমতো কীভাবে পরিষ্কার করব?

শক্ত বাইরের খোসা আর ভেতরের শক্ত শিষ ফেলে দিতে হবে। শুধু ভেতরের নরম ফুলগুলো খাওয়া যায়, আর কষ দূর করতে কয়েকবার ধুয়ে নিতে হয়।

চিনি ছাড়া কি বানানো যায়?

হ্যাঁ, চিনি বাদ দিতে পারেন, তবে সামান্য চিনি মোচার মাটির মতো তেতো ভাব কমিয়ে স্বাদ ঠিক রাখে।

রান্না করেছেন? রেটিং দিন

রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।

মন্তব্য (০)

লগ ইন করে মন্তব্য করুন।