Banglacious

মটন কষা

বিয়ে বাড়ি মটন কষার ( Mutton Kosha Bengali Recipe ) রং এবং স্বাদ এতটা ভালো কেন হয় সেটা এই রেসিপি দেখে মটন কষা রান্না করলে আপনারা বুঝতে পারবেন। এছাড়া খুব ব্যস্ততার মধ্যে কম সময়ে মটন কষা রান্না করতে হলে অবশ্যই দেখে নিতে হবে এই রেসিপিটি।

প্রস্তুতি২০ মিনিট
রান্না৫০ মিনিট
পরিবেশন৪
ঝাল
কঠিনতামাঝারি
অঞ্চলসারা বাংলাদেশ
হালাল
↓ রেসিপিতে যান ♡ সেভ
Mutton Kosha (Slow-Cooked Spiced Mutton)

খাবারটির গল্প

Mutton Kosha is a quintessential celebratory dish in Bangladesh, often served at weddings and festive gatherings. It is beloved for its 'kosha' technique, where meat is sautéed extensively with spices to create a concentrated, luscious sauce.

উপকরণ

৪ জনের জন্য

না পেলে যা দিয়ে চলবে

  • সরিষার তেল: এক ফোঁটা সরিষা বাটা মেশানো সয়াবিন তেল
  • কাশ্মীরি মরিচ গুঁড়া: কম ঝালের পাপরিকা
  • খাসির মাংস: ভেড়ার কাঁধের মাংস

প্রণালী

  1. বিয়ে বাড়ির স্টাইলে মটন কষা ( Mutton Kosha Bengali Recipe ) রান্নার পদ্ধতি

  2. ১. মটন কষা বানানোর জন্য একটা প্রেসার কুকারে দিয়ে দিতে হবে ৭০০ গ্রাম মটন। এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ আর ১ চা চামচ সরষের তেল এবার সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সিদ্ধ করার জন্য পানি ব্যবহার করতে হবে না প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে তিন থেকে চারটি সিটি দিয়ে নিতে হবে।

  3. নোট – গ্যাসের প্রেমটা অবশ্যই কমিয়ে রাখতে হবে তাহলে মটন থেকে অনেকটা পানি ছেড়ে দেবে এবং মটন গুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।

  4. ২. এবার একটি কড়ায় এ দিয়ে দিতে হবে ৫০ মিলি সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২টি তেজপাতা, ৪টি এলাচ, ৩টি লবঙ্গ, ২ টুকরো দারচিনি। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে যাতে গরম মসলার গন্ধ তেলের মধ্যে চলে আসে।

  5. ৩. এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পাতলা করে কাটা ৩০০ গ্রাম পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেম হাই করে এটাকে ভাজতে হবে যতক্ষণ না এটা বাদামি হয়ে আসছে। এটা একটু তাড়াতাড়ি করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। তাহলে ৩ থেকে ৪ মিনিট ভাজলে আপনারা দেখবেন এটা বাদামি হয়ে আসবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই।

  6. ৪. এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ হলুদ, ১ চা চামচ কাশ্মীরি মরিচের গুরো, ২ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া। ভালো করে একবার মিশিয়ে নিতে হবে।

  7. ৫. এরপরই মসলা থেকে একটু তেল ছেড়ে দিলে ২ চা চামচ আদারসুন বাটা, ২ চা চামচ কাঁচা মরিচ বাটা দিয়ে দিতে হবে। কারণ যেহেতু আমরা প্রেসার কুকারে মটন রান্না করে নিচ্ছি তাই আগে থেকে আনা রসুন বাটা তেলে দিয়ে কষিয়ে না নিলে কাঁচা গন্ধটা কিন্তু যাবে না একদমই ভালো আসবে না। এবার খুব ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে।

  8. ৬. মসলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২টি ছোট টমেটো বাটা। এটা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ৪ থেকে ৫ মিনিট কষিয়ে নিলেই হবে।

  9. ৭. টমেটো থেকে জলটা ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৩ চা চামচ টক দই আর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর প্রেশার কুকারে সিদ্ধ করা মটনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ৪ থেকে ৫ মিনিট মসলার সাথে মটনগুলি কষিয়ে নিতে হবে। এই সময় অবশ্যই একবার লবণ এর স্বাদ টা দেখে নেবেন। আবার ঢাকনা দিয়ে ৩ থেকে ৪ মিনিট রান্না করে নিতে হবে।

  10. ৮. এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে ৩ থেকে ৪ মিনিট রান্না করে নিতে হবে। তাহলে বিয়ে বাড়ির মত মটন কষা একদম তৈরি।

  11. তাহলে গরম গরম পরিবেশন করে ভাত বা পোলাও এর সাথে মটন কষা রেসিপি ( Mutton Kosha Bengali )।

  12. অতনুর রান্নাঘর। Atanur Rannaghar | Biye Bari Mutton Kosha Bengali Recipe | বিয়ে বাড়ির স্টাইলে মটন কষা রেসিপি

রাঁধুনির টিপস: For the most authentic flavor, always use mustard oil. If you want a deeper color without extra heat, ensure you use Kashmiri chili powder, which provides a vibrant red hue without being overly spicy.

এই খাবারের অন্য রেসিপি (১)

একেক বাড়িতে মটন কষা একেকভাবে রান্না হয়। অন্য রেসিপিগুলোও চেষ্টা করে দেখুন।

প্রশ্ন ও উত্তর

কষা মানে কী?

মাংস আর মসলা লম্বা সময় ধরে একসাথে কষানোর পদ্ধতি, যতক্ষণ না তেল ছেড়ে দেয় আর স্বাদ ঘন হয়।

প্রেশার কুকারের বদলে কি সাধারণ হাঁড়িতে রান্না করা যায়?

হ্যাঁ, তবে খাসির মাংস নরম হতে অনেক বেশি সময় (প্রায় ১ থেকে দেড় ঘণ্টা) লাগবে।

রান্না করেছেন? রেটিং দিন

রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।

মন্তব্য (০)

লগ ইন করে মন্তব্য করুন।