নতুন আলুর দম
শীতে কড়াইশুঁটি সাথে নতুন ছোট আলুর দম ( Natun Aloor Dum Recipe ) ও লুচি ( Luchi Recipe ) খেতে কার না ভালো লাগে। ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া এসব না ব্যবহার করে খুব সহজে কি করে আপনারা বাড়িতে এই আলুর দম বানিয়ে নেবেন সেটা জানতে হলে অবশ্যই দেখে নিন এই রেসিপি টি।
খাবারটির গল্প
In Bengal, the arrival of 'new potatoes' in winter is celebrated with special recipes. This dish is a classic winter comfort meal, often enjoyed during chilly afternoons with warm, fried breads.
উপকরণ
না পেলে যা দিয়ে চলবে
- আম-আদা বাটা: তাজা আদা বাটার সাথে কয়েক ফোঁটা লেবুর রস বা আমের শাঁস
- নতুন আলু: ছোট আলু বা ছোট মোমের মতো আলু
- তেঁতুলের পানি: লেবুর রস বা আপেল সিডার ভিনেগার
প্রণালী
আলুর দম সাথে লুচি রান্নার পদ্ধতি ( How to Make Natun Aloor Dum Recipe )
১. নতুন আলু দিয়ে আলুর দম বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে ১ কেজি নতুন আলু। বাজার থেকে কেনার পরে আলু গুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু এর চামড়াটা খুবই পাতলা হয় তাই আলাদা করে এগুলিকে আর ছাড়িয়ে নেওয়ার প্রয়োজন নেই। সোজাসুজি পানির মধ্যে দিয়ে দিতে হবে আলু গুলি সিদ্ধ করার জন্য। সাথে অবশ্যই দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। কারণ গ্রেভি বানানোর সময় ওপরে ওপরে লবণ লাগলেও আলুর মধ্যে লবণ কিন্তু ঢোকে না সেটা সিদ্ধ করার সময়ই দিতে হয়।
২. আলু করে যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ লুচির জন্য ময়দা মেখে নিতে হবে। লুচি বানানোর জন্য নিয়ে নিতে হবে ৫০০ গ্রাম ময়দা। সাথে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ, ১ চা চামচ চিনি গুঁড়া। আপনারা চাইলে গুঁড়া চিনীর বদলে সাধারণ চিনি ও ব্যবহার করতে পারেন। এবার এই শুকনো উপকরণ গুলিকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে মায়ামের জন্য দিয়ে দিতে হবে ৫০ মিলি সাদা তেল।
৩. ময়াম দেওয়া ঠিকঠাক না হলে কিন্তু লুচি ভালো করে ফলে না এবং খাস্তা ও হয় না। ময়াম ভালো করে দেওয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে ময়দা নিয়ে সেটাকে একটু চেপে চেপে দেখতে হবে যে সেটা দলা পাকাচ্ছে কিনা। যদি দেখেন ময়দা গুলি এক জায়গায় হয়ে দলা পাকাচ্ছে তাহলে বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়েছে।
৪. এবার ময়দার মাঝখানে কিছুটা অংশ ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম পানি। একেবারে বেশি পানি দিয়ে দেবেন না অল্প অল্প করে পানি দেবেন এবং ময়দার সাথে মিশিয়ে নেবেন। ময়দাটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তাহলেই আস্তে আস্তে এটা অনেকটা নরম হয়ে যাবে। ৫ থেকে ৬ মিনিট ভালো করে মেখে নেওয়ার পরে এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে।
৫. আলুর দম ( Natun Aloor Dum Recipe ) বানানোর জন্য যে আলু গুলি সিদ্ধ করা হয়েছিল সেগুলি ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা কাটা চামচ দিয়ে আলুর মধ্যে ঢুকিয়ে দেখবেন যদি দেখেন আলুগুলি সহজেই চামচ থেকে বেরিয়ে আসছে তাহলে বুঝবেন আলু গুলি ঠিকঠাক ভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাকনি দিয়ে আলুগুলোকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিতে হবে। আলুগুলিকে অন্নপাত্রে তোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা ঠান্ডা পানি। এবার হাত দিয়ে একটু ডোলে নিলেই আলুর খোসা গুলি সহজেই বেরিয়ে যাবে। আর যে পাতলা খোসা গুলি থেকে যাবে সেগুলি আলুর দমে থাকলে কোন সমস্যা নেই। এবার অতিরিক্ত জলটা এবং খোসা গুলি ফেলে দিতে হবে।
৬. এরপর আমাদের আলুর দম ( Natun Aloor Dum Recipe ) বানাতে যেটা লাগবে সেটা হলো ১০ গ্রাম আমআদা। এগুলি দেখতে সাধারণ আদার মতো হলেও এগুলো স্বাদে একটু টকটক হয় এবং খুব সুন্দর গন্ধ থাকে। আধা গুলিকে ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এরপর একটা হামান দিস্তার মধ্যে এগুলিকে নিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে সামান্য লবণ। এরপর ভালো করে আদাটাকে ছেঁচে নিতে হবে। লবণ দিয়ে নিলে আদা থেকে সহজে জলটা ছেড়ে দেয় এবং এটাকে ছেচে নিতে হয়। এভাবে করে নিলে আমাদের স্বাদ টা সবথেকে ভালো পাওয়া যায়।
৭. এবার আলুর দম ( Natun Aloor Dum Recipe ) বানানোর জন্য একটা কড়াইয়ে নিয়ে নিতে হবে ৩০ মিনিট সাদা তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১টি দারচিনি, ৪টি এলাচ, ৩-৪টি লবঙ্গ। গরম মসলাগুলি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মসলা থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৩টি কুচানো পেঁয়াজ। ৩ টে মাঝারি মাপের পেঁয়াজ নিয়ে ভালো করে কুচিয়ে নিলেই হবে। পেঁয়াজগুলি একটু তাড়াতাড়ি ভেজে দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। ৩-৪ মিনিট ভালো করে পেঁয়াজ গুলিকে ভেজে নিতে হবে।
৮. পেঁয়াজগুলি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ আদা রসুন বাটা। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ কাঁচা মরিচ বাটা। ৩০-৪০ সেকেন্ড এগুলিকে ভালো করে ভেজে নিতে হবে।
৯. এরপর আলুর দমের ( Natun Aloor Dum Recipe ) রঙের জন্য দিয়ে দিতে হবে ১ চা চামচ হলুদ গুঁড়া এবং ১ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে মসলা গুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মসলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এরপর তেলটা ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৪টি টমেটো বাটা। ৪টি টমেটো নিয়ে আপনাদের পেস্ট করে নিতে হবে। মনে রাখবেন টমেটো পেস্ট করার সময় আপনারা যত কম পানি ব্যবহার করবেন ততই আপনাদের এটা কষাতে সময় কম লাগবে। আর বেশি পানি দিয়ে দিলে প্রথমে জলটা বাষ্পায়িত হবে তারপর টমেটো রান্না হওয়া শুরু হবে তাই সময়টাও বেশি লেগে যাবে। আবারও ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে।
১০. টমেটো রান্না করার সময় এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ছেচে রাখা আম আদাগুলি। আলুর দমের ( Natun Aloor Dum Recipe ) আম আদা দিয়ে দিলে খেতে হালকা টক লাগে ও ভালো একটা স্বাদ আসে, রেস্টুরেন্ট আমাদা বেবহার করা হয়। ৭-৮ মিনিট পরে দেখবেন টমেটোগুলি থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু হচ্ছে। তখন বুঝবেন টমেটোগুলি ভালোভাবে রান্না হয়ে গেছে। এই সময় আগে থেকে সিদ্ধ করে রাখা আলু গুলি মসলার মধ্যে দিয়ে দিতে হবে। টমেটো সাথে ভালো করে আলু গুলিকে কষিয়ে নিতে হবে।
১১. আলু কষানোর সময় দিয়ে দিতে হবে স্বাদমতো চিনি এবং ১ কাপ কড়াইশুঁটি। আবারও ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। এ সময় চাইলে আপনারা সামান্য কালো লবণ দিয়ে দিতে পারেন। এরপর আলুর দমের স্বাদ আরো একটু বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা দিয়ে দিতে পারেন ২ চা চামচ তেতুল পানি।
১২. এবার এই সবকিছুকে মিশিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে এগুলিকে একটু ফুটতে দিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন আলুর দমের ( Natun Aloor Dum Recipe ) গ্রেভিটা একটু কমে এসেছে এবং আলুগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ গরম মসলা গুরো, সাথে সামান্য ধনিয়াপাতা কুচি এবং চেরা কাঁচা মরিচ। আর একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের নতুন আলুর দম ( Natun Aloor Dum Recipe ) একদম তৈরি।
১৩. অন্যদিকে রেস্টে রাখার পরে লুচির ডোটা অনেকটা নরম হয়ে যাবে। এবার ময়দাটাকে একটু লম্বা করে রোল করে নিতে হবে। এরপর ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এরপর হাতের সামান্য তেল লাগিয়ে লিচি গুলোকে ভালো করে গোল করে নিতে হবে। এভাবে করে নিলে বলতে সুবিধা হয়। সবকটা লিচি গোল করা হয়ে গেলে, ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে আরো ৫-৭ মিনিট।
১৪. ৫-৭ মিনিট পরে লুচি গুলোকে গোল গোল করে বেলে নিতে হবে। এরপর একটা করায় নিয়ে নিতে হবে পরিমাণ মতো তেল। তেলটাকে মাঝারি থেকে একটু বেশি গরম করে নিতে হবে। এরপর বেলে রাখা লুচি একে একে এর মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে। লুচি গুলি দেওয়ার সাথে সাথে এগুলিকে প্রেস করবেন না। যখন দেখবেন লুচি গুলি হালকা ফুলে উপরে উঠে আসছে তখন একটা হাতা দিয়ে এগুলোকে একটু প্রেস করে করে ভেজে নেবেন। এভাবে করে নিলে লুচি গুলি ভালোভাবে ফুলে যাবে। দুপাশটা ভালো করে ভাজা হয়ে গেলে লুচি তুলে নিতে হবে। একইভাবে সব লুচি গুলি ভেজে নিতে হবে।
তাহলে গরম গরম লুচির সাথে পরিবেশন করুন নতুন আলুর দম ( Natun Aloor Dum Recipe )।
অতনুর রান্নাঘর। Atanur Rannaghar | শীতের নতুন ছোট আলুর দম সাথে লুচির রেসিপি | Natun Aloor Dum Recipe
এই খাবারের অন্য রেসিপি (১)
একেক বাড়িতে নতুন আলুর দম একেকভাবে রান্না হয়। অন্য রেসিপিগুলোও চেষ্টা করে দেখুন।
প্রশ্ন ও উত্তর
সেদ্ধ করার সময় আলুতে লবণ দিতে হয় কেন?
সেদ্ধর সময় লবণ দিলে তা আলুর ভেতর পর্যন্ত যায়, শুধু ঝোলের ওপরে পড়ে থাকে না।
লুচির রেসিপিতে ময়ান কী?
পানি দেওয়ার আগে ময়দায় তেল বা ঘি ঘষে মেশানোকে ময়ান বলে। এতে ময়দার কণায় তেলের আস্তর পড়ে আর লুচি নরম ও খাস্তা হয়।
রান্না করেছেন? রেটিং দিন
রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।





মন্তব্য (০)
লগ ইন করে মন্তব্য করুন।