ডাল সুলতানি
অল বিডি রেসিপিতে শিখুন সহজ বাংলা রান্না—ভর্তা, মাংস, মাছ, পিঠা, ডেজার্ট ও স্ন্যাকসের ধাপে ধাপে রেসিপি এবং রান্নার টিপস।
খাবারটির গল্প
Dal Sultani is a sophisticated version of traditional lentils, often served during special occasions or festive gatherings in Bangladesh. The technique of infusing it with charcoal smoke adds a layer of depth inspired by Mughlai culinary traditions.
উপকরণ
না পেলে যা দিয়ে চলবে
- তাজা ক্রিম: হেভি ক্রিম বা নারকেলের ক্রিম
- ঘি: লবণ ছাড়া মাখন
- অড়হর ডাল: হলুদ মটর ডাল
প্রণালী
ডাল ভাল করে ধুয়ে নিন।
একটি পাত্রে ডালের সঙ্গে প্রয়োজনমতো পানি, লবণ, কাঁচা লঙ্কাকুচি,
রসুন কুচি, হলুদ গুঁড়া, লবঙ্গ, এলাচ এবং কিশমিশ দিয়ে প্রেশার
কুকারে বসিয়ে ২-৪ সিটি দিয়ে নামিয়ে নিন।
কাঠকয়লা আগুনে গরম করে নিন।
সিদ্ধ ডালের মধ্যে একটা ছোট বাটি বসিয়ে তার মধ্যে
কয়লার টুকরো রেখে উপরে ঘি ও লবঙ্গ দিন।
ধোঁয়া উঠলে ডাল কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন।
ঢাকা খুলে কাঠকয়লার বাটিটা তুলে নিন।
একটা পরিষ্কার কাপড় দিয়ে ঘি-টা ছেঁকে
ডালের মধ্যে ঢেলে ডাল ভাল করে নেড়ে নিন।
ডালের সঙ্গে ফ্রেশ ক্রিম মেশান।
প্যানে ঘি গরম করে জিরে, রসুন কুচি
দিয়ে নাড়াচাড়া করুন।
শুকনা মরিচ গুঁড়া দিন।
নাড়াচাড়া করে মিশ্রণটা ডালের সঙ্গে মিশিয়ে দিন।
প্রশ্ন ও উত্তর
কয়লা ছাড়া কি বানানো যায়?
হ্যাঁ, কয়লার ধাপ বাদ দিতে পারেন, তবে ডাল সুলতানির আসল ধোঁয়াটে স্বাদটা পাবেন না।
এটি কী দিয়ে পরিবেশন করব?
এই ঘন ডাল জিরা ভাত, বাসমতি চালের ভাত বা মাখন দেওয়া নরম নানের সঙ্গে দারুণ মানায়।
রান্না করেছেন? রেটিং দিন
রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।




মন্তব্য (০)
লগ ইন করে মন্তব্য করুন।