Banglacious

ডাল ফ্রাই

বাড়িতে আমরা যে ডাল ফ্রাই ( Dal Fry Recipe ) বানায় সেটা কিন্তু রেস্টুরেন্ট এর মত হয় না খুব কম উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মত ডাল ফ্রাই ( Dal Fry Recipe ) বানাতে হলে এই রেসিপিটি অবশ্যই দেখে নিতে হবে।

প্রস্তুতি১৫ মিনিট
রান্না২৫ মিনিট
পরিবেশন৪
ঝাল
কঠিনতামাঝারি
অঞ্চলসারা বাংলাদেশ
↓ রেসিপিতে যান ♡ সেভ
Dal Fry (Spiced Lentil Tempering)

খাবারটির গল্প

While lentils are a staple in every Bangladeshi household, this 'fry' style is a popular way to elevate simple dal for special meals or when eating out. It is often served alongside steamed basmati rice or hot rotis.

উপকরণ

৪ জনের জন্য

না পেলে যা দিয়ে চলবে

  • কাশ্মীরি মরিচ গুঁড়া: পাপরিকা আর এক চিমটি কেয়েন মরিচের মিশ্রণ
  • মুগ ডাল: হলুদ মটর ডাল
  • তাজা ধনিয়াপাতা: তাজা পার্সলে

প্রণালী

  1. ডাল ফ্রাই ( Dal Fry Recipe ) রান্নার পদ্ধতি

  2. ১. ডাল ফ্রাই এর জন্য আমাদের ২ কাপ মুসুরির ডাল এবং ১ কাপ মুগ ডাল লাগবে, ডাল গুলি একসাথে নিয়ে দু-তিনবার ভালো করে ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর একটি পাত্রে পানি নিয়ে তার মধ্যে ডাল গুলি দিয়ে দিতে হবে সিদ্ধ করার জন্য ( এখানে পানি খুব বেশি দেবেন না তাদের ডাল অতিরিক্ত গলে যায় এবং স্বাদ নষ্ট হয়ে যায় )।

  3. ২. এরপর ডালে দিয়ে দিতে হবে ১ চা চামচ হলুদ গুঁড়া, খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিতে হবে ১টি তেজপাতা। ডাল সিদ্ধ করার সময় উপরে যে ফ্যানগুলি ওঠে সেগুলো আমাদের একটি হাতার সাহায্যে ফেলে দিতে হবে এবং এখানে ডাল ৯০ শতাংশ সিদ্ধ করতে হবে।

  4. ৩. এবার একটি কড়াইয়ে নিতে হবে ৫০ মিলি তেল, তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিতে হবে ৬টি শুকনো মরিচ, ১ চা চামচ জিরা গুঁড়া। এই মসলা থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৩ চা চামচ রসুন কুচি এবং ২ চা চামচ আদা কুচি। আবার একবার সবকিছু ভালো করে ভেজে নিতে হবে।

  5. ৪. খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ২টি বড় পেঁয়াজকুচি। পেঁয়াজটা ভালো করে তাড়াতাড়ি ভাজার জন্য এবং স্বাদের জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ ২ চা চামচ কাঁচা মরিচ কুচি ( আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে মরিচ দেবেন )। আবারো ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে।

  6. ৫. এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে দিতে হবে ৩টি টমেটো কুচি।

  7. ৬. টমেটো ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল, এরপর এর মধ্যে দিতে হবে সামান্য পানি ( খুব বেশি পানি কিন্তু দেবেন না )। এবার ৫ থেকে ৭ মিনিট কম ফ্লেমে ডালটাকে রান্না করে নিতে হবে।

  8. ৭. ভালো করে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ মাখন ( আপনারা চাইলে ঘি ও ব্যবহার করতে পারেন )। এরপর দিয়ে দিতে হবে কিছু কুচানো ধনিয়াপাতা এবং ১/২ লেবুর রস ( এর জন্য ডালের একটা অন্যরকম সুন্দর স্বাদ আসে )।

  9. ৮. যারা ডাবল ফ্রাই ডাল খেতে পছন্দ করেন তারা একটি তরকা প্যানে ২ চা চামচ সাদা তেল নিয়ে তাতে দিয়ে দিন ৩টি শুকনো মরিচ, ১ চা চামচ জিরে এবং ১ চা চামচ রসুন কুচি। একবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, আবার একবার নেড়ে নিয়ে এটি ডালে উপরে দিয়ে দিন।

  10. তাহলেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতন ডাল ফ্রাই ( Dal Fry Recipe )।

  11. অতনুর রান্নাঘর। Atanur Rannaghar। ডাল ফ্রাই ( Dal Fry Recipe )

রাঁধুনির টিপস: For a deeper, more authentic flavor, use Ghee instead of butter during the final simmer and the tempering stage.

প্রশ্ন ও উত্তর

এটি কি ভেগান করা যায়?

হ্যাঁ, মাখনের বদলে তেল দিন আর ফোড়নে ঘি বাদ দিন।

ডাল বেশি পাতলা কেন?

বেশি পাতলা হলে ঢাকনা খুলে আরও কয়েক মিনিট ফোটান, অথবা কিছু ডাল হাঁড়ির পাশে চেপে গলিয়ে দিন।

রান্না করেছেন? রেটিং দিন

রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।

মন্তব্য (০)

লগ ইন করে মন্তব্য করুন।