সয়াবিন চপ
সন্ধ্যার টিফিনে চপের জুড়ি মেলা ভার। আর যদি সেই চপ হয় পুষ্টিকর সয়াবিন দিয়ে তৈরি, তাহলে স্বাদ ও পুষ্টি দুটোই একসঙ্গে পাওয়া যায়। এই সয়াবিনের চপ ( Soyabean Chop Recipe ) বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায়। বাইরে থেকে মুচমুচে আর ভেতরে নরম এই চপ চা-নাশতার জন্য একেবারে উপযুক্ত।
যে তালিকায় আছে: ইফতারের রান্না
খাবারটির গল্প
In Bangladesh, 'Chop' is a beloved street food often enjoyed during evening tea time (tiffin). While meat versions are popular, soya bean versions are a nutritious and common household alternative.
উপকরণ
না পেলে যা দিয়ে চলবে
- ছাতু: বেসন
- কাশ্মীরি মরিচ গুঁড়া: কম ঝালের পাপরিকা
- বিট লবণ: সাধারণ লবণ
প্রণালী
সয়াবিনের চপ রেসিপি রান্নার পদ্ধতি ( How to Make Soyabean Chop Recipe )
প্রথমে আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। ছোট করে কাটলে আলু দ্রুত সেদ্ধ হবে। একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে সামান্য লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিন। আলু প্রায় ৫০–৬০ শতাংশ সেদ্ধ হলে তার মধ্যে সয়াবিন দিয়ে দিন। একসঙ্গে সেদ্ধ করলে সময় ও গ্যাস দুটোই বাঁচে। তবে চাইলে আলু ও সয়াবিন আলাদা করেও সেদ্ধ করা যেতে পারে।
সয়াবিন ৩–৪ মিনিটের মধ্যে নরম হয়ে যাবে। তখন সয়াবিন ছেঁকে তুলে নিন এবং আলুগুলিও তুলে আলাদা করে রাখুন। গরম থাকতেই আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিন। এতে আলুর মধ্যে কোনো দানা থাকবে না এবং পরে চপের মিশ্রণ মসৃণ হবে। ( Soyabean Chop Recipe )
সয়াবিন কিছুটা ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে চেপে অতিরিক্ত পানি বের করে নিন। এরপর মিক্সার গ্রাইন্ডারে হালকা করে গ্রাইন্ড করুন। একেবারে পেস্ট করবেন না; সামান্য দানাদার থাকলে চপের গঠন অনেক ভালো হয়।
এরপর স্লারি তৈরি করুন। একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, চিনি, লবণ ও সামান্য গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে পানি দিয়ে এমন একটি মিশ্রণ তৈরি করুন যা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। স্লারির ঘনত্ব এমন হওয়া উচিত যাতে চপ ডুবিয়ে তুললে তার গায়ে সমানভাবে একটি পাতলা প্রলেপ লেগে থাকে। স্লারি তৈরি হলে সেটি আলাদা করে রেখে দিন। ( Soyabean Chop Recipe )
এবার চপের পুর তৈরি করা হবে। একটি কড়াইয়ে তেল গরম করে প্রথমে গোটা জিরে ও মৌরি ফোড়ন দিন। সুগন্ধ বের হলে রসুন কুচি ও আদা কুচি দিয়ে মাঝারি আঁচে ভেজে নিন। কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজ কুচি দিয়ে ধীরে ধীরে ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি রং ধরলে কাঁচা মরিচ কুচি মিশিয়ে দিন।
এবার আঁচ কমিয়ে কাশ্মীরি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ ও সামান্য চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিন। মসলা যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখুন। ( Soyabean Chop Recipe )
এরপর গ্রাইন্ড করা সয়াবিন কড়াইয়ে দিয়ে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর ম্যাশ করা আলু যোগ করুন। এবার বিট লবণ, চাট মসলা ও গরম মসলা ছড়িয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে কয়েক মিনিট নাড়তে থাকুন, যাতে মসলা পুরোপুরি আলু ও সয়াবিনের সঙ্গে মিশে যায়।
মিশ্রণটি যদি একটু নরম বা ভেজা মনে হয়, তাহলে ছাতু মিশিয়ে দিন। ছাতু অতিরিক্ত আর্দ্রতা শুষে নিয়ে মিশ্রণকে শক্ত করবে এবং চপ ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা কমাবে। ছাতু না থাকলে অল্প বেসন ব্যবহার করা যেতে পারে। ( Soyabean Chop Recipe )
সবশেষে ধনিয়াপাতা কুচি মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। মিশ্রণটি একটি প্লেটে ছড়িয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে চপ বানাতে সুবিধা হবে।
মিশ্রণ থেকে সমান পরিমাণ নিয়ে হাতে গোল বা ডিম্বাকৃতি চপের আকার দিন। খুব বড় না করে মাঝারি আকারে বানালে ভাজার সময় সমানভাবে সোনালি রং আসে। ( Soyabean Chop Recipe )
প্রতিটি চপ প্রথমে স্লারিতে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে গড়িয়ে নিন। আরও বেশি মুচমুচে করতে চাইলে একইভাবে আবার একবার স্লারিতে ডুবিয়ে দ্বিতীয়বার ব্রেড ক্রাম্বস লাগিয়ে ডাবল কোটিং করুন।
সব চপ তৈরি হয়ে গেলে ১০–১৫ মিনিট রেখে দিন। এতে ব্রেড ক্রাম্বস ভালোভাবে সেট হয়ে যায় এবং ভাজার সময় কোটিং উঠে যায় না। ( Soyabean Chop Recipe )
একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। তেল ভালোভাবে গরম হলে আঁচ মাঝারি থেকে মাঝারি-উচ্চ রাখুন। একসঙ্গে খুব বেশি চপ না দিয়ে ব্যাচে ব্যাচে ভাজুন। যেহেতু আলু ও সয়াবিন আগে থেকেই সেদ্ধ, তাই বেশি সময় ভাজার দরকার নেই। শুধু চারদিক সমানভাবে সোনালি-বাদামি রং হওয়া পর্যন্ত ভাজলেই হবে।
চপ ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের ওপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। চাইলে গরম অবস্থায় উপরে সামান্য বিট লবণ ছড়িয়ে নিতে পারেন। এতে স্বাদ আরও বেড়ে যায়।
এইভাবে খুব সহজেই তৈরি হয়ে যাবে সুস্বাদু সয়াবিনের চপ ( Soyabean Chop Recipe )। বাইরে থাকবে দারুণ মুচমুচে কোটিং, আর ভেতরে থাকবে নরম, মসলাদার ও রসালো পুর।
প্রশ্ন ও উত্তর
এগুলো কি আগে বানিয়ে রাখা যায়?
হ্যাঁ, চপ গড়ে প্রলেপ দিয়ে ভাজার আগে কয়েক ঘণ্টা ফ্রিজে রাখতে পারেন।
ভাজার সময় চপ ভেঙে যাচ্ছে, কী হলো?
মিশ্রণ হয়তো বেশি ভেজা। পুরে আরও একটু বেসন বা বিস্কুটের গুঁড়া দিন, তাহলে ভালো জোড়া লাগবে।
রান্না করেছেন? রেটিং দিন
রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।




মন্তব্য (০)
লগ ইন করে মন্তব্য করুন।