রুই মাছের শাহী কোরমা
#nsr #week3 পুজো মানেই ভালো ভালো খাওয়া দাওয়া। তারওপর বাড়িতে আত্মীয় স্বজন থাকেন তাই আমি পুজোর কদিন একটু ভালো ভালো রান্না করার চেষ্টা করি। তাই আজ আমি পুজোর মেনুর থেকে রুই মাছের শাহী কোরমা বেছে নিয়েছি। এই রান্নাটা খুব টেস্টি হয় খেতে, এটা পোলাও, জিরা রাইস এর সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন।
যে তালিকায় আছে: বিয়েবাড়ির খাবার
খাবারটির গল্প
This dish is a special treat often prepared in Bangladeshi households during major festivals or when hosting esteemed guests. It represents the 'Shahi' or royal influence on Bengali cuisine, traditionally served alongside fragrant pilau rice.
উপকরণ
না পেলে যা দিয়ে চলবে
- রুই মাছ: স্যামন বা বড় কড মাছের টুকরা
- কাজু বাদাম বাটা: কাঠবাদাম বাটা
- বেরেস্তা (ভাজা পেঁয়াজ): দোকানের কেনা মচমচে ভাজা পেঁয়াজ
প্রণালী
প্রথমে মাছের টুকরো গুলো তে লবণ, লাল মরিচ গুরো, হলুদ গুরো, একটু আদা রসুন বাটা আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে ৩০ মিনিট মত রেখে দিতে হবে।
এবার সব জিনিস গুলো এক জায়গাতে নিয়ে নিয়ে হবে।
কড়াই তে সাদা তেল গরম করে তাতে মাছ গুলো হালকা লাল করে ভেজে তুলে রাখতে হবে তবে খুব বেশি করা করে ভাজা যাবেনা।
তারপর একটা কড়াই তে তেল আর ঘী এক সঙ্গে দিয়ে গরম করে তাতে পেঁয়াজ স্লাইস গুলো ভালো করে লাল করে ভেজে বেরেস্তা বানিয়েনিতে হবে। তারপর ঐ কড়াইতে বড় এলাচ, ছোট এলাচ আর দারুচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি টা দিয়ে হালকা করে ভাজতে হবে তারপর তাতে আদা রসুন বাটা টা দিয়ে ভালো করে কষাতে হবে। যাতে কাচা গন্ধটা না থাকে।
ভালো করে কষানো হয় গেলে এবার লাল মরিচ গুরো, হলুদ গুরো, লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে।
এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে নিয়ে ফেটানো দই টা দিয়ে ভালো করে মিশিয়ে, কষাতে হবে।
তারপর তাতে কাজু, কিসমিস বাটা দিয়ে ভালো করে মিশিয়ে, দুধ আর কাচা মরিচ দিয়ে খানিকক্ষণ ফোটাতে হবে।
ঝোলটা একটু ঘন হয়েগেলে এবার ভাজা মাছগুলো দিয়ে, ওপরে থেকে বেরেস্তা ছড়িয়ে একটু রান্না করতে হবে।
এবার নাবাবার আগে ঘী, চিনি আর গরম মসলা গুরো দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে ৫_৬ মিনিট রান্না করতে হবে। তয়েরি হয় গেলো রুই মাছের শাহী কোরমা।
এটা পুলাও বা জিরা রাইস এর সঙ্গে খেতে খুব ভাল লাগে।
এই খাবারের অন্য রেসিপি (১)
একেক বাড়িতে রুই মাছের শাহী কোরমা একেকভাবে রান্না হয়। অন্য রেসিপিগুলোও চেষ্টা করে দেখুন।
প্রশ্ন ও উত্তর
এটি কি ভেগান করা যায়?
না, এই রেসিপিতে দই, দুধ, ঘি আর মাছ লাগে। নিরামিষ সংস্করণের জন্য মাছের বদলে পনির বা ফুলকপি আর দুধের বদলে নারকেলের দুধ দিতে পারেন।
ভুনা কী?
মাঝারি আঁচে তেলে মসলা ও সুগন্ধি উপকরণ কষাতে থাকা, যতক্ষণ না বাটা মসলা থেকে তেল ছাড়তে শুরু করে। এতে স্বাদ গাঢ় হয়।
রান্না করেছেন? রেটিং দিন
রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।





মন্তব্য (০)
লগ ইন করে মন্তব্য করুন।