Banglacious

কাতলা মাছ বিয়ে বাড়ি স্টাইল

অনুষ্ঠান বাড়িতে কাতলা মাছের ঝোলের ( Biye Bari Style Katla Mach ) স্বাদ হয় একদম অন্যরকম, বাড়িতে আপনারা কিভাবে কাতলা মাছ রান্না করলে ঠিক সেই স্বাদটা আনতে পারবেন সেটা জানতে হলে অবশ্যই দেখে নিন এই রেসিপিটি।

প্রস্তুতি১৫ মিনিট
রান্না৩৫ মিনিট
পরিবেশন৪
ঝাল
কঠিনতামাঝারি
অঞ্চলসারা বাংলাদেশ
হালাল

যে তালিকায় আছে: বিয়েবাড়ির খাবার

↓ রেসিপিতে যান ♡ সেভ
Katla Mach Biye Bari Style (Wedding-Style Katla Fish Curry)

খাবারটির গল্প

In Bangladesh, 'Biye Bari' (wedding house) food is legendary for its richness and distinct flavors. This specific style of Katla fish curry is a staple at grand celebrations, where heavy use of spices, nuts, and yogurt creates a celebratory feast for guests.

উপকরণ

না পেলে যা দিয়ে চলবে

  • কাতলা মাছ: কার্প, রুই বা স্যামনের বড় টুকরা
  • কাজু বাদাম বাটা: কাঠবাদাম বাটা বা তরমুজের বীজ বাটা
  • সরিষার তেল: এক চিমটি সরিষা গুঁড়া মেশানো ক্যানোলা তেল

প্রণালী

  1. রান্নার পদ্ধতি ( How to Make Biye Bari Style Katla Mach )

  2. ১. মাছের ঝোল বানানোর জন্য নিয়ে নিতে হবে দেড় কেজি কাতলা মাছ, এখানে মাছের পিস গুলি একটু বড় নেয়া হয়েছে আপনারা চাইলে একটু ছোট পিস নিয়ে নিতে পারেন। মেরিনেট করার জন্য দিয়ে দিতে হবে ১/২ চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ। লবণ এবং হলুদ টাকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য সরষের তেল। এরপর মাছের সাথে ভালোভাবে লবণ তেল এবং হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে কম করে ৩০ মিনিট।

  3. ২. বিয়ে বাড়ির মত কাতলা মাছ ( Biye Bari Style Katla Mach ) রান্না করে নেওয়ার জন্য আপনাদের আদা রসুন এবং কাঁচা মরিচ আলাদা আলাদা ভাবে পেস্ট করে নিতে হবে। এছাড়া লাগবে ২০০ গ্রাম পেঁয়াজ এই পেঁয়াজ গুলিকে আপনারা মাঝারি মাপের করে কেটে নিলেই হবে। এরপর পেঁয়াজ গুলি কেও আলাদা ভাবে পেস্ট করে নিতে হবে। এছাড়া বেটে নিতে হবে কাজুবাদাম। বিয়ে বাড়িতে যদিও চার মগজ ব্যবহার করা হয় কিন্তু বাড়িতে যখন কম পরিমাণে রান্না করবেন সে ক্ষেত্রে চেষ্টা করবেন কাজুবাদাম নিয়ে নেওয়ার এতে স্বাদটা খুবই ভালো হয়।

  4. ৩. বিয়ে বাড়ির কাতলা মাছ ( Biye Bari Style Katla Mach ) বানানর জন্য এরপর একটা কড়ায়তে নিয়ে নিতে হবে ২০০ মিলি সর্ষের তেল। অনুষ্ঠান বাড়িতে যদিও রিফাইন তেলেই মাছগুলি ভেজে নেওয়া হয় কিন্তু এখানে সরষের তেল ব্যবহার করা হয়েছে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছ গুলিকে দিয়ে ভেজে নিতে হবে। মাছ গুলিকে ভেজে নিতে হবে হালকা লাল করে, এক পাশ ভাজা হয়ে গেলে মাছ গুলোকে উল্টে অপর পাশটাও একই ভাবে ভেজে নিতে হবে। মাছগুলি একটু লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবেন, মাছগুলিকে একটু লাল লাল করে না ভাজলে গ্রেভির স্বাদটা কিন্তু ভালো আসবে না। একবারে সব মাছ গুলি ভাজা না হলে একি ভাবে বাকি মাছগুলো ভেজে নিতে হবে।

  5. ৪. এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিতে হবে ৬টি এলাচ, ৪টি লবঙ্গ, ২টি তেজপাতা। গরম মসলা গুলি থেকে হালকা গন্ধ বেরোনো শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা টা একটু বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ তখনই তাড়াতাড়ি ভাজা হবে যদি তেলের পরিমাণটা একটু বেশি থাকে। এছাড়া তেল বেশি দেওয়ার কারণে গ্রেভিটা বাইরে থাকতেও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না এবং গ্রেভি কম পড়লে সহজেই আরো কিছুটা মসলা দিয়ে এটাকে বাড়িয়ে নেওয়া যায়। তাই অনুষ্ঠান বাড়িতে গ্রেভিতে একটু তেলের পরিমাণটা বেশি থাকে।

  6. ৫. পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা এবং আদাটাকে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ২ চা চামচ আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে দেড় চা চামচ হলুদ গুঁড়া। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দেড় মিনিট ভালো করে হলুদের সাথে মসলাটা মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পর দেখবেন গ্রেভিতে একটা সুন্দর রং চলে আসবে। একমাত্র এইভাবে করে নিলেই আপনারা অনুষ্ঠান বাড়ির মতন গ্রেভির উজ্জ্বল রং পাবেন। তাই এই রেসিপিতে কোন মসলা কখন দেওয়া হচ্ছে সেটা খুবই জরুরী। টমেটো গুলিকে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না মসলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবং টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে।।

  7. ৬. এরপর মসলার মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ রসুন বাটা এবং ২ চা চামচ কাঁচা মরিচ বাটা। এই সময় দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। এবার ভালো করে সব মসলা গুলো মিশিয়ে রান্না করে নিতে হবে। মসলা থেকে কাটা গন্ধটা চলে গেলে এবং তেলটা ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৫০ গ্রাম কাজুবাটা। কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ কাপ টক দই। এই সময় গ্যাসের ফ্লেম টা অবশ্যই কম রাখতে হবে।

  8. ৭. একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ জিরা গুঁড়া এবং ১/২ চা চামচ ধনিয়া গুঁড়া। জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আগে থেকে দিয়ে দিলে গ্রেভির রংটা কালো হয়ে যাবে তাই এগুলিকে অবশ্যই শেষে দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। এবার ভালো করে মসলা গুলোকে কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতন পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট। এই সময় অবশ্যই লবণ টা দেখে নেবেন, কম থাকলে আরো কিছুটা মিশিয়ে নেবেন। গ্রেভিটাকে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না উপর থেকে তেলটা ভেসে উঠছে।

  9. ৮. বিয়ে বাড়ির কাতলা মাছ ( Biye Bari Style Katla Mach ) থেকে তেল ভেসে উঠলে এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলি। এরপর গ্যাসের ফ্লেম কমিয়ে তিন থেকে চার মিনিট মাছ গুলিকে গ্রেভির মধ্যে ফুটিয়ে নিতে হবে। তাহলে গ্রেভির স্বাদটা মাছের মধ্যে ভালোভাবে চলে আসবে। আর সবশেষে উপর থেকে ছিটিয়ে দিতে হবে কুচানো ধনিয়াপাতা।

  10. তাহলে তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির মতন কাতলা মাছ ( Biye Bari Style Katla Mach )। তবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কাতলা মাছ একদম বিয়ে বাড়ির মতো স্টাইলে পেঁয়াজ কুচি লেবু এবং কাঁচা মরিচের সাথে।

রাঁধুনির টিপস: To prevent the yogurt from curdling, ensure you whisk it well beforehand and always add it on low heat while stirring continuously.

এই খাবারের অন্য রেসিপি (১)

একেক বাড়িতে কাতলা মাছ বিয়ে বাড়ি স্টাইল একেকভাবে রান্না হয়। অন্য রেসিপিগুলোও চেষ্টা করে দেখুন।

প্রশ্ন ও উত্তর

মাছ এত গাঢ় করে ভাজতে হয় কেন?

মাছ গাঢ় সোনালি-লাল করে ভাজলে ঝোলে আকার ধরে রাখে আর বিয়েবাড়ির ঝোলের গাঢ় রং আসে।

টক দইয়ের বদলে কি সাধারণ দই দেওয়া যাবে?

হ্যাঁ, তবে মিষ্টি গ্রিক ইয়োগার্ট দিলে স্বাদ ঠিক রাখতে একটু বেশি লবণ বা কয়েক ফোঁটা লেবুর রস দিতে হতে পারে।

রান্না করেছেন? রেটিং দিন

রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।

মন্তব্য (০)

লগ ইন করে মন্তব্য করুন।