Banglacious

কাচামরিচের আচার

#COOKEVERYPART প্রায় সময় আমাদের বাসায় কাচামরিচ বেশী থাকে।যা কয়েকদিন পর নষ্ট হয়ে যায়।বাসায় থাকা বাড়তি কাচামরিচ দিয়ে আমি তৈরি করেছি খুব সহজ কাচামরিচের আচার,যা তৈরি করা খুব সহজ এবং যেকোন খাবারের সঙ্গে এর স্বাদ অতুলনীয়।

প্রস্তুতি১৫ মিনিট
রান্না১৫ মিনিট
পরিবেশন৬
ঝাল
কঠিনতাসহজ
অঞ্চলসারা বাংলাদেশ

যে তালিকায় আছে: পহেলা বৈশাখের রান্না

↓ রেসিপিতে যান ♡ সেভ
Kacha Morich Achar (Green Chilli Pickle)

খাবারটির গল্প

In Bangladeshi households, extra green chillies are often preserved this way to prevent wastage. It is a staple accompaniment served alongside comfort foods like Khichuri or simple dal and rice.

উপকরণ

৬ জনের জন্য

না পেলে যা দিয়ে চলবে

  • সরিষার তেল: ক্যানোলা বা সয়াবিন তেল (তবে আসল ঝাঁঝালো সুগন্ধ থাকবে না)
  • পাঁচফোড়ন: জিরা, মৌরি, কালিজিরা, মেথি আর সরিষার মিশ্রণ
  • তেঁতুলের ক্বাথ: তেঁতুলের পেস্ট বা একটু বেশি ভিনেগার/লেবুর রস

প্রণালী

  1. প্রথমে কাচামরিচের বোটা ফেলে,ধুয়ে নিতে হবে।এরপর পানি ঝড়িয়ে নিতে হবে

  2. রান্নার কড়াইতে সরিয়া তেল দিয়ে গরম করতে হবে।এতে সরিষা বাটা দিয়ে নেড়ে একে একে আদাবাটা, রসুনবাটা,হলুদগুড়া, মরিচগুড়া, ধনিয়াগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে।

  3. এরপর এতে কাচামরিচ দিয়ে নাড়তে হবে।চিনি ও তেতুলের কাথ দিয়ে ভালো করে নাড়তে হবে ৫ মিনিট।

  4. এরপর এতে সিরকা ও পাচফোড়ন গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।

  5. ব‍্যাস মজাদার কাচামরিচের আচার তৈরি।উপভোগ করুন খিচুড়ি, পরোটা,রুটি কিমবা ভাতের সঙ্গে।ধন্যবাদ।

রাঁধুনির টিপস: To make the pickle last longer, always use a clean, dry glass jar for storage and ensure the chillies are completely dry before adding them to the oil.

প্রশ্ন ও উত্তর

এর বদলে কি লাল মরিচ দেওয়া যাবে?

হ্যাঁ, তবে স্বাদ অনেক বদলে যাবে। কাঁচা মরিচেই আলাদা সতেজ, তীক্ষ্ণ ঝাল আসে।

এই আচার কত দিন টাটকা থাকে?

পরিষ্কার, বায়ুরোধী কাচের বয়ামে ফ্রিজে রাখলে কয়েক সপ্তাহ ভালো থাকবে।

রান্না করেছেন? রেটিং দিন

রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।

মন্তব্য (০)

লগ ইন করে মন্তব্য করুন।