ডিমের পেঁয়াজি
ডিমের যেকোন রান্না আমার প্রিয়।তবে জীভে জ্বল আসা ডিম পেঁয়াজি হলে আমার আর কিছুই লাগেনা।সিদ্ধ ডিম কে অনেক বেশি পেঁয়াজ দিয়ে ভুনা করা হয় বলে একে বলা হয় ডিম পেঁয়াজি।
যে তালিকায় আছে: ঝটপট রান্না (৩০ মিনিটে)
খাবারটির গল্প
A staple in Bangladeshi households, this dish is a clever way to turn simple eggs into a feast using plenty of onions. It is often prepared as a quick, delicious lunch or dinner when you want something hearty yet easy to make.
উপকরণ
না পেলে যা দিয়ে চলবে
- সয়াবিন তেল: যেকোনো উদ্ভিজ্জ বা ক্যানোলা তেল
- আদা/রসুন বাটা: মিহি করে কোরানো তাজা আদা ও রসুন
- তেজপাতা: লরেল পাতা
প্রণালী
প্রথমে ৫ টা ডিম সিদ্ধ করে নিবো এবং সিদ্ধ হয়ে গেলে ডিম ঠান্ডা করে চামড়া ছাড়িয়ে নিবো এবং সামান্য হলুদ মাখিয়ে অল্প তেলে একটু ভেজে নিবো।
এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে ২টা তেজপাতা ফোরণ দিবো এবং কাপ পেঁয়াজ কুচি দিয়ে ২/৩ মিনিট লো আঁচে পেঁয়াজ গুলো ভেজে পরিমাণ মতো সামান্য পানি দিয়ে দিবো,তাতে পেঁয়াজ গুলো ক্রিস্পি না হয়ে নরম হয়।
এবারে পেঁয়াজের সাথে আদা রসুন বাটা,লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া,গরম মসলা গুঁড়া মিশিয়ে মসলাটা নেড়েচেড়ে কষিয়ে নিবো এবং মসলার কাঁচা গন্ধ টা চলে গেলেই ভেজে রাখা সিদ্ধ ডিম গুলো দিয়ে নেড়ে সব একসাথে মিশিয়ে লো মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ডিম সামান্য কষিয়ে,পরিমিত পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিবো।
ডিম এর ঝোলমাখামাখা হয়ে উপড়ে তেল চলে এলেই নামিয়ে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করবো অসাধারণ স্বাদের ডিম পেঁয়াজি।এই রান্না টি চাইলৈ ডিম অমলেট করে সেটা কেটে কেটে নিয়েও করা যায়।দুই ভাবেই অসাধারণ স্বাদের হয়। ধন্যবাদ।
প্রশ্ন ও উত্তর
এটি কি আরও ঝাল করা যায়?
হ্যাঁ, লাল মরিচ গুঁড়া বাড়িয়ে দিন, অথবা পেঁয়াজ ভাজার সময় কাঁচা মরিচ দিন।
মসলা ঠিকমতো কষানো হয়েছে কি না কীভাবে বুঝব?
বাটা মসলা থেকে ছোট ছোট তেলের বুদবুদ আলাদা হয়ে প্যানের কিনারে জমবে। তখন বুঝবেন মসলার কাঁচা গন্ধ চলে গেছে।
রান্না করেছেন? রেটিং দিন
রেটিং দিতে লগ ইন করুন অথবা বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন।




মন্তব্য (০)
লগ ইন করে মন্তব্য করুন।